Thursday, June 4, 2026

দ্রৌপদীকে কীভাবে ভোট দেবেন? হাতেকলমে শেখাবেন শাহ-নড্ডা!

Date:

Share post:

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে কীভাবে ভোট দেবেন? এবার এই নিয়ে জনতা পার্টির সাংসদদের হাতেকলমে শেখাবেন অমিত শাহ ও জেপি নড্ডা।

বিজেপি সংসদীয় দল সূত্রে খবরে জানা গেছে, বিজেপির ৩০৩ জন সাংসদকে দিল্লি তলব করেছেন শীর্ষ নেতৃত্ব। ১৬ ও ১৭ই জুলাই দিল্লিতে দুই দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। যেখানে বিজেপি সাংসদদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান প্রক্রিয়া হাতেকলমে শেখানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় সভাপতি এই প্রশিক্ষণ শিবির পরিচালনার দায়িত্ব রয়েছেন।
তবে, এক বিজেপি সাংসদের কথায়, শীর্ষ নেতৃত্ব চাইছেন কোনও ভোট যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করতে। তাই সারা দেশ থেকে বিজেপির ৩০৩ জন সাংসদকে দিল্লিতে ডেকে পাঠিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। ১৬-১৭ তারিখ জুড়ে প্রশিক্ষণ শিবির হবে। তারপরদিন ১৮ই জুলাই সংসদ ভবনে গিয়ে একযোগে ভোট দেবেন সাংসদরা।

Related articles

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...