Sunday, June 7, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ‘কমনওয়েলথ গেমসেও ভারত পদক জিতবে’, বললেন মিতালি রাজ। মিতালি জানান, নিউজিল্যান্ডে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সম অর্থের বিষয়টি তাঁর পছন্দ হয়েছে। এটা ভাল লক্ষণ।

২) উইম্বলডন চ‍্যাম্পিয়ন এলেনা রিবাকিনা। কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন তিনি। শনিবার উইম্বলডনের মহিলাদের ফাইনালে  রিবাকিনা হারালেন টিউনিশিয়ার ওন্স জাবেউরকে।ম‍্যাচের ফলাফল ৩-৬, ৬-২, ৬-২।

৩) ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ ভারতের । শনিবার এজবাস্টনে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ৪৯ রানে জিতল রোহিত শর্মার  দল। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এদিকে রোহিত শর্মার নেতৃত্বে টানা ১৪টি টি-২০ ম্যাচ জিতেও নিল তারা।

৪) জুলাইয়ে কলকাতা লিগ। শনিবার আইএফএ-র অফিসে প্রিমিয়ার ‘এ’ ডিভিশনে অংশ নিতে চলা ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। বৈঠকে অনুপস্থিত মোহনবাগান।

৫) উইম্বলডনের সেমিফাইনাল থেকে কেন সরে দাঁড়িয়েছেন, জানালেন রাফায়েল নাদাল। যদিও উইম্বলডন থেকে সরে দাঁড়ালেও, তিন চার সপ্তাহের মধ‍্যে কোর্টে ফিরবেন বলে জানালেন তিনি।

আরও পড়ুন:Today market price : আজকের বাজার দর

 

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...