Friday, June 26, 2026

স্থগিত অমরনাথ যাত্রা, বিপর্যয়ের জেরে নিখোঁজ এখনও ৪০ তীর্থযাত্রী

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগের পর অমরনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। জম্মু ও কাশ্মীরের  হাই সিকিউরিটি অ্যালার্টের মধ্যেই গতমাসের ৩০ জুন থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। শুক্রবার খুব ছোট এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে অমরনাথের পথে বিপর্যয় ঘটে। যার জেরে মৃত্যু হয় ১৬ জন তীর্থযাত্রীর। নিখোঁজ এখনও ৪০। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা৷


আরও পড়ুন:দ্রৌপদীকে কীভাবে ভোট দেবেন? হাতেকলমে শেখাবেন শাহ-নড্ডা!

অমরনাথের বিপর্যয় নিয়ে সরকারের তরফে সব তথ্য দেশবাসীকে জানানো উচিত বলে আজ মন্তব্য করেছেন বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিন্‌হা। তদন্তের দাবি জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা।


প্রাকৃতিক বিপর্যয়ের পরই শুক্রবার রাত থেকে স্থগিত রাখা হয় অমরনাথ যাত্রা৷ যদিও সিআরপিএফ জানিয়েছে, দু-একদিনের মধ্যে যাত্রা শুরু করা হবে৷ শুক্রবারের মতো শনিবার সারারাত চলে উদ্ধারকাজ৷ বড় মাপের অভিযানে নামে সেনাবাহিনী৷ চারটে চিতল এবং এমআই-১৭ভি৫ হেলিকপ্টার করে আহত তীর্থযাত্রীদের শ্রীনগর নিয়ে যাওয়া হয়৷ তবে এখনও পর্যন্ত ৪০ জন যাত্রী নিখোঁজ৷ শুক্রবারের প্রাকৃতিক বিপর্যয়ের পরেও অমরনাথ গুহায় যেতে অনড় তীর্থযাত্রীরা৷ শনিবারই ছয় হাজার তীর্থযাত্রীদের ১১ তম ব্যাচ বেস ক্যাম্পের উদ্দেশে রওনা দেয়।


 


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...