Thursday, May 14, 2026

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত কমপক্ষে ১৪, আহত বহু

Date:

Share post:

এবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলল বন্দুকবাজের হামলা। ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।


আরও পড়ুন:প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করলে কী হতে পারে শ্রীলঙ্কার ভবিষ্যৎ?


পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরে জোহানেসবার্গের সোয়েটোতে ঘটনাটি ঘটেছে ।পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পানশালা ঘিরে ফেলে। ১৪ জনের দেহ উদ্ধার হয়েছে। যদিও মোট কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।


সংবাদসংস্থা সূত্রের খবর, পানশালায় গুলির আওয়াজ শোনামাত্রই হুড়োহুড়ি পড়ে যায়। প্রশাসনের তরফে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। কতজনের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 


Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...