Saturday, May 23, 2026

ব্রাত্য-কুণালের কফি হাউসের আড্ডা

Date:

Share post:

সমবয়সী দুই বন্ধুর দীর্ঘদিনের বন্ধুত্ব। একই বছরে মাধ্যমিক। কিছুক্ষেত্রে একই সঙ্গে কাজ। এখনও একই সঙ্গে একই দলে রাজনীতির ময়দানে। একজন রাজ্যের শিক্ষামন্ত্রী। অপরজন শাসক দলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক। এছাড়াও প্রচুর মিল। দু’জনেই লেখালেখি করেন, সাহিত্য চর্চা করেন। একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, অধ্যাপক তো অন্যজন প্রতিষ্ঠিত সাংবাদিক। একজন ব্রাত্য বসু, অপরজন কুণাল ঘোষ। দুই অভিন্ন হৃদয় বন্ধু।

সোমবার ব্রাত্য বসুর একটি বইয়ের আত্মপ্রকাশ ও “বর্ষা মঙ্গল বই মহোৎসব”-এর সূচনায় কলেজ স্ট্রিট বইপাড়ায় এসেছিলেন। মূল অনুষ্ঠান শেষে শত ব্যস্ততার মাঝে নস্টালজিক কফি হাউস, কফি ও কিছুক্ষণের আড্ডার সুযোগটা হাতছাড়া করলেন না ব্রাত্য-কুণাল। সটান ঢুকে পড়লেন কফি হাউজের প্রথমতলার কফির আড্ডায়। চুটিয়ে আড্ডা মারলেন প্রায় আধঘন্টা। খোশমেজাজে গল্প, হাসি, ঠাট্টায় মাতলেন তাঁরা।

কফি খেতে খেতে বিভিন্ন বয়সী মানুষের সেলফির আবদার মেটালেন। চরম ব্যস্ততার মাঝেও কফি হাউজের সাময়িক আড্ডায় যে নস্টালজিক ব্রাত্য-কুণাল, সেটা তাঁদের শরীরী ভাষাতেই ফুটে উঠছিল।

 

 

 

 

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...