Friday, June 12, 2026

Bhagwani Devi Dagar: নজির গড়লেন ভগবানী দেবী,  ৯৪ বছর বয়সে দৌড়ে আনলেন সোনার পদক, শটপুটে পেলেন ব্রোঞ্জ

Date:

Share post:

বয়স যে একটা সংখ‍্যা মাত্র তা প্রমাণ করলে হরিয়ানার বাসিন্দা ভগবানী দেবী ডাগর (Bhagwani Devi Dagar)। বয়স তাঁর ৯৪ বছর। আর এই বয়সের নজির গড়লেন ভগবানী দেবী। এদিন বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Masters Athletic Championship) সোনা এবং দুটি ব্রোঞ্জ জিতে অনন্য নজির গড়লেন হরিয়ানার এই বাসিন্দা।

ফিনল্যান্ডের ট্যাম্পেয়ারের বসেছে ওয়র্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর। আর সেখানেই ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন ভগবানী দেবী ডাগর। ১০০ মিটার দৌড় শেষ করেছেন ২৪.৪৭ সেকেন্ডে। এছাড়াও শটপুটে পেয়েছেন দুটো ব্রোঞ্জ। যে বয়সে মানুষ সাধারণত ঠিকমতো বসতে পারে না বা হাঁটতে পারে না। যেই বয়সে মানুষ নানা রোগের সঙ্গে লড়াই করেন, সেই বয়সেই বিদেশের মাটিতে ভারতের পতাকা তুলে ধরলেন ৯৪ বছর বয়সী ভগবানী দেবী ডাগর।

এদিন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক তাদের অফিসিয়াল টুইটার পেজে ভগবানী দেবীর ছবি পোস্ট করেছে। সেখানে ক্যাপশনে তারা  লিখেছেন, “ভারতের ৯৪ বছর বয়সী ভগবানী দেবী আবারও বলেছেন যে বয়স একটি সংখ্যা মাত্র। তিনি স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জিতেছেন। সত্যিই একটি সাহসী কাজ।”

আরও পড়ুন:স্বপ্নভঙ্গ, হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়া হল না ভারতের

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...