Friday, June 12, 2026

মাত্র ১০ মাস বয়সেই রেলের চাকরি! নেপথ্যে করুণ অধ্যায়

Date:

Share post:

মাত্র ১০ মাস বয়সেই রেলের কর্মী! শুনতে আশ্চর্য লাগলেও এটাই ঘটনা। সম্ভবত ভারতীয় রেলের ইতিহাসে আগে এই ঘটনা ঘটেনি। কিন্তু এর নেপথ্যে রয়েছে করুণ কাহিনী। দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়েছে ছত্তীশগড়ের (Chattisgar) ওই খুদে। বাবা ছিলেন রেলের কর্মী। সেই কারণেই তাঁর চাকরি পেয়েছে ওই খুদে।

আরও পড়ুন- ‘এক ডাকে অভিষেক’-এ একটি ফোন: ফালাকাটায় জ্বলল আলো, আপ্লুত স্থানীয়রা

পয়লা জুন পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শিশুটির বাবা-মায়ের। বেঁচে যায় খুদে। তার বাবা রাজেন্দ্র কুমার ভিলাই রেলওয়ে (Railway) ইয়ার্ডে কাজ করতেন। ৪ জুলাই দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের ‘পার্সোনেল ডিপার্টমেন্টে’ শিশুটিকে চাকরি দেওয়া হয়েছে। ১০ মাসে চাকরি পেলেও, ১৮ বছর বয়স হলে চাকরিতে যোগ দিতে পারবে সে। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। শিশুটির আঙুলের ছাপও নেওয়া হয়েছে।

 

 

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...