Saturday, May 23, 2026

৩ চাকার অটোয় যাত্রীসংখ্যা ২৭, গণপরিবহনের বেহাল দশা উত্তরপ্রদেশে

Date:

Share post:

৩ চাকার একটি অটো(Auto), তাতে যাত্রী সংখ্যা ২৭ জন। শুনতে অবাক লাগলেও এই দৃশ্য দেখা গিয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের(Uttar pradesh)। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কার্যত হাঁ হয়ে গিয়েছেন নেটিজেনরা। প্রশ্ন উঠতে শুরু করেছে যোগীরাজ্যে গণপরিবহনের এমন বেহাল অবস্থা নিয়ে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝ রাস্তায় একটি অটোকে দাঁড় করিয়েছে পুলিশ। যাত্রীদের সকলকে বেরিয়ে আসতে বলা হয় অটো থেকে। এরপর একে একে অটো থেকে নেমে আসেন তাঁরা তবে যাত্রী যেন শেষই হতে চায় না। একে একে সেখান থেকে নেমে আসেন ২৭ জন। সকলকে এক জায়গায় দাড় করানোর পর পুলিশকর্মীরাও আশ্চর্য হয়ে যান, এতজন যাত্রী ছিল অটোর ভিতর? পাশাপাশি নেটিজেনদের তরফেও কম বিদ্রুপ করা ঘয়নি ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর। নেটিজেনদের একজন অটোটিকে মিনিবাস আখ্যা দিয়েছেন। একজন আবার এই পদ্ধতিকে টাকা বাঁচানোর উপায় হিসেবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ আবার একটি অটোয় এতজন বসার দক্ষতার প্রশংসাও করেছেন।

আরও পড়ুন- আগামিকাল ধূপগুড়িতে অভিষেক, অধীর অপেক্ষায় তৃণমূলের কর্মী-সমর্থকরা

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...