Saturday, March 14, 2026

কেন এত বিশ্রাম? বিরাট-রোহিতদের বিশ্রাম নেওয়া নিয়ে প্রশ্ন গাভাস্করের

Date:

Share post:

টিম ইন্ডিয়ার (India Team) ক্রিকেটারদের ওপর চটেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), যশপ্রীত বুমরাহরা (Jaspreet Bumrah) যেভাবে বিশ্রাম নিচ্ছেন তাতেই চটেছেন গাভাস্কর। তিনি বলেন আইপিএলে (IPL) তো কোন ক্রিকেটার বিশ্রাম নেয় না। তবে দেশের হয়ে খেলার সময় কেন?

এই নিয়ে এক সাক্ষাৎকারের গাভাস্কর বলেন,” ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ায় আমি বিশ্বাসী নই। আইপিএলের সময় তো কেউ বিশ্রাম চায় না। তা হলে ভারতের হয়ে খেলার সময় কেন বিশ্রাম চাই? ভারতের হয়ে খেলতেই হবে। বিশ্রামের কথা বলাই উচিত নয়। টি-২০-তে মাত্র ২০ ওভারের একটা ইনিংস খেলতে হয়। তাতে শরীরে কোনও প্রভাব পড়ে না। টেস্ট ম্যাচে শরীর এবং মন, দুটোতেই চাপ পড়ে। সেটা বুঝতে পারি, কিন্তু টি-২০ বিশ্রাম নেওয়ার কী অর্থ?”

এরপাশাপাশি তিনি আরও বলেন,” এই বিশ্রাম নেওয়ার ব্যাপারে বোর্ডের ভাবা উচিত। গ্রেড ‘এ’ ক্রিকেটাররা প্রচুর টাকা পায়। কোনও সংস্থার সিইও অথবা ম্যানেজিং ডিরেক্টর এত ছুটি নেয়? ভারতীয় ক্রিকেটারদের অনেক বেশি পেশাদার হওয়া উচিত, আমি সেটা মনে করি। বিশ্রাম নিতে হলে প্রাপ্য অর্থও কম নিতে হবে। এবার তুমি খেলতে না চাইলে বিশ্রাম নাও। কিন্তু কেউ কী করে বলতে পারে যে সে ভারতের হয়ে খেলবে না। আমার কাছে বিষয়টা পরিষ্কার নয়।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...