Wednesday, June 24, 2026

বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত মালদা, জখম ১

Date:

Share post:

বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদা। দু’দলের মধ্যে হাতাহাতি থেকে বোমাবাজির ঘটনা ঘটে। বোমার আঘাতে গুরুতর জখম হন এক ব্যক্তি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের ১৭ মাইল নাসিস টোলা এলাকায়। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ।


আরও পড়ুন:স্বামীজির বাড়ি ঘুরে দেখলেন NDA সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু


পুলিশ সূত্রের খবর, আহত ব্যক্তির নাম আতাউর শেখ(৫৩)। তিনি পেশায় একজন টোটো চালক।  পরিবারের তরফে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যা থেকে ঈদ উপলক্ষে পাড়ায় প্রতিযোগিতামূলক খেলা চলছিল। সেই খেলাকে কেন্দ্র করেই আতিউর শেখের ভাইপো সেরাজ শেখের সঙ্গে বচসা বাঁধে এলাকারই বাসিন্দা  সুলতান শেখের সঙ্গে। বপচসা এতটাই চরমে ওঠে যে তা হাতাহাতিতে পরিণত হয়। পরিবারের অভিযোগ সুলতান শেখ ও তার দলবল প্রথমে মারধর শুরু করে তারপরেই চলে বোমাবাজি। সেইসময় নিজের বাড়ির ছাদে ঘুমোচ্ছিলেন আতিউর। বোমা আচমকা তাঁর গায়ে লাগতেই গুরুতর জখম হন তিনি।


পরিবারের দাবি, গণ্ডগোলকে কেন্দ্র করে এলাকায় প্রায় ৫০ থেকে ৬০ টি বোমা ফাটানো হয় । খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করেন কালিয়াচক থানার পুলিশ। এলাকায়  বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

 


Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...