ইস্তফা দেওয়ার আগেই স্ত্রীকে নিয়ে দেশ ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

Date:

Share post:

কথা রাখলেন না। বুধবার ইস্তফা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই স্ত্রীকে নিয়ে কার্যত পালিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কিন্তু স্ত্রীকে নিয়ে কোথায় গেলেন তিনি?


আরও পড়ুন: NASA: আনুমানিক ১৩৮০ কোটি বছর আগের ব্রহ্মাণ্ডের ছবি ধরা পড়ল টেলিস্কোপে!


সংবাদসংস্থা সূত্রের খবর, সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গোতাবায়া প্রতিবেশী দেশ মালদ্বীপে চুপিচুপি পালিয়ে গিয়েছেন তিনি। শ্রীলঙ্কার এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, আন্তোনভ-৩২ বিমানে প্রেসিডেন্ট তাঁর স্ত্রী ও এক দেহরক্ষীকে নিয়ে দেশ ছেড়েছেন।

প্রসঙ্গত, অর্থনৈতিক সঙ্কটে জেরবার দ্বীপরাষ্ট্র। দেশের সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রতিবাদে মুখর হয়েছেন, জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। সেই বিক্ষোভের মুখেই কলম্বোর বাসভবন ছেড়ে পালিয়েছিলেন প্রেসিডেন্ট। বুধবার তাঁর পদত্যাগের কথা ছিল। যদিও তার আগে স্ত্রীকে নিয়ে বহুবার দেশ ছড়ার চেষ্টা করেন গোতাবায়া। প্রেসিডেন্ট থাকাকালীন তাঁকে গ্রেফতার করার বিধান নেই। পদত্যাগের আগেই মঙ্গলবার দুবাই পালানোর পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বারবার ভেস্তে গিয়েছিল পরিকল্পনা।

এর আগে গোতাবায়া শর্ত রেখেছিলেন,  তাঁকে নিরাপদে দেশ ছাড়ার ব্যবস্থা করে দিলে তবেই তিনি পদত্যাগ করবেন। এই বিষয়টি নিয়ে বিরোধীদের সঙ্গে বৈঠকও করেন পার্লামেন্টের স্পিকার। বিরোধীরা তাঁর এই দাবি মানতে রাজি হননি। এরপরই তাঁর দেশ ছেড়ে পালানোর খবর প্রকাশ্যে আসে। সংবাদসংস্থা সূত্রের খবর, সামরিক বিমানে গোতাবায়া ও তাঁর স্ত্রী ছাড়াও ২ দেহরক্ষী ছিলেন।

 


spot_img

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...