Wednesday, May 20, 2026

এইমস হাসপাতালে লালুকে গীতা পড়তে বাধা, টুইটে তোপ ক্ষুব্ধ তেজপ্রতাপের

Date:

Share post:

ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লির এইমস হাসপাতালে(AIIMS Hospital) ভর্তি করতে হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে(Lalu Prasad Yadav)। তবে অভিযোগ উঠেছে হাসপাতালে লালু প্রসাদকে ভাগবতগীতা পড়তে বা শুনতে বাধা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ লালুপুত্র তেজস্বী যাদব(Tejswi Yadav)। টুইট করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

এদিন টুইটারে লালুপুত্র তথা বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপ লেখেন, ‘হাসপাতালে আমার বাবাকে শ্রীমদ্ভাগবতগীতা পড়তে বাধা দেওয়া হয়েছে। যিনি এ কাজ করেছেন, তাঁকে এই জীবনেই মূল্য চোকাতে হবে।’ যদিও এইমস হাসপাতালে চিকিৎসায় লালুর শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে বলে জানা গিয়েছে। গত রবিবারই দিল্লির এমস-এর ক্রিটিকাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে জেনারেল বেডে দেওয়া হয়েছে লালুকে। চিকিত্‍সকরা জানিয়েছেন, তাঁর অবস্থার উন্নতি হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর সরকারি বাসভবনের সিঁড়ি থেকে পড়ে যান লালু। পরিবারের সঙ্গে এখন সেখানেই থাকেন লালু। পড়ে গিয়ে লালুর ডান কাঁধের হাড় ভেঙে যায়। পিঠেও চোট লেগেছে। হার্ট, মূত্রনালি-সহ আরও অনেক শারীরিক সমস্যা রয়েছে তাঁর। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুকে প্রথমে পটনার পারস হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে আসা হয়।


Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...