Tuesday, May 19, 2026

অভিষেকের নির্দেশের পর ময়নাগুড়ির হাটে হাজির জেলা সভাধিপতি

Date:

Share post:

মঙ্গলবার শিলিগুড়ি থেকে ধূপগুড়িতে দলীয় সভায় যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় জলপাইগুড়ির তিস্তা সেতু পেরিয়ে দোমহনি হাটের কাছে হঠাৎই দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সটান তিনি হাটের মধ্যে ঢুকে যান। অভিষেককে কাছে পেয়ে মন খুলে তাঁদের সুবিধা অসুবিধার কথা বলেন।

সেখানে দাঁড়িয়ে ১ নম্বর ব্লকের দোমহনি হাটের কাজ অসম্পূর্ণ দেখে স্থানীয়দের কাছ থেকেই ফোন নম্বর চেয়ে অভিষেক সটান ফোন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণকে। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। জানিয়ে দেন, তিনি আবার এসে খোঁজ নেবেন, কাজ কতদূর এগোল।

আরও পড়ুন- Rohit Sharma: মানবিক রূপ রোহিতের, মঙ্গলবার ম‍্যাচের পর সকলের মন জয় করলেন হিটম‍্যানের

অভিষেকের সেই নির্দেশের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই
ময়নাগুড়ি দোমহোনি পুরাতন বাজার হাট পরিদর্শনে এলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। আজ, বুধবার তাঁর সঙ্গে ছিলেন বিভিন্ন জন প্রতিনিধি-সহ ইঞ্জিনিয়াররা। অভিষেকের নির্দেশ মোতাবেক এদিন ওই এলাকায় এসে হাট পরিদর্শন করে সভাধিপতি জানিয়েছেন, দ্রুত এই হাটের বেহাল পরিস্থিতি সংস্কার করা হবে। বলে তিনি জানিয়েছেন।

 

 

 

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...