Tuesday, June 9, 2026

সারদা কেলেঙ্কারিতে শুভেন্দুর ভূমিকা খতিয়ে দেখুক CBI, হাইকোর্টে দাখিল জনস্বার্থ মামলা

Date:

Share post:

ফের অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সারদা কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলা করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। জনৈক আইনজীবীর আর্জি, সারদা কাণ্ডে শুভেন্দুর ভূমিকা খতিয়ে দেখে অবিলম্বে পদক্ষেপ করুক সিবিআই। মামলা গৃহীত হয়েছে হাইকোর্টে। আগামী সোমবার এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।

সারদা কাণ্ডে সরাসরি শুভেন্দুর যোগ আছে বলে বারেবারে অভিযোগ উঠেছে। খোদ সারদাকর্তা সুদীপ্ত সেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে তাঁর দ্বিতীয় চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ্য করে তাঁর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে টাকা হাতানোর অভিযোগ তুলেছেন। এই মর্মে আদালতের কাছে সুবিচার চেয়ে তদন্তের আর্জি জানিয়েছেন সারদাকর্তা। সেই কথা সংবাফ মাধ্যমকেও বলেছেন সুদীপ্ত সেন। এমনকী, ব্ল্যাকমেল করে শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দু লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বলেও দাবি করেছেন সুদীপ্ত সেন। এই সমস্ত কিছুর প্রেক্ষিতে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত চেয়ে।

প্রসঙ্গত, সারদাকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে আগেই সরব হয় তৃণমূল। এদিন শুভেন্দুর জনস্বার্থ মামলা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আমরা আগেই বলেছিলাম শুভেন্দুর মতো চোর, তোলাবাজ, ব্ল্যাকমেলারকে হেফাজতে নিয়ে সারদা কাণ্ডে সিবিআইয়ের তদন্ত করা উচিত। যেখানে সুদীপ্ত সেন নিজে শুভেন্দুর নাম নিয়েছে। তাই খতিয়ে দেখা তো দূরের কথা, শুভেন্দুর গ্রেফতারের দাবি করেছি আমরা। সুদীপ্ত সেন নিজে বলেছে কাঁথিতে কী ভূমিকা ছিল শুভেন্দু ও তার ভাইদের।”

কুণালের সংযোজন, “কাঁথি বাতিস্তম্ভ, শ্মশান জমি দুর্নীতিতেও অধিকারীদের নাম জড়িয়েছে। পুলিশ তদন্ত করছে। আর শুভেন্দু যে চোর সেটা প্রথম বলেছে বিজেপি। ২০১৬ সালে বিজেপি দফতরে স্ক্রিন টাঙিয়ে শুভেন্দুর নারদার টাকা নিতে দেখানো হয়েছে।”

 

 

Related articles

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...