Saturday, June 6, 2026

পুলিশের দেওয়া নোটিশ বারবার এড়িয়ে যাচ্ছেন, হাইকোর্টে শুভেন্দুর রক্ষাকবচ বাতিলের আর্জি

Date:

Share post:

‘ইচ্ছাকৃতভাবে’ বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে পুলিশের দেওয়া নোটিশ এড়িয়ে যাচ্ছেন বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এবার তাঁর রক্ষাকবচ বাতিলের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি সংশোধনী আবেদন দাখিল করল রাজ্য। এতে তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলা এবং তাঁর রক্ষাকবচ বাতিলের নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়।

হাইকোর্টের তরফে ‘রক্ষাকবচ’ দিলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে পুলিশি তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু অভিযোগ, ‘ইচ্ছাকৃতভাবে’ পুলিশি হাজিরা এড়াচ্ছেন শুভেন্দু। তদন্তে কোনওভাবেই সাহায্য করছেন না নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। মানিকতলা থানা, তমলুক থানা-সহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সময় অনুযায়ী একাধিক অভিযোগের প্রেক্ষিতে পূর্ব মেদিনীপুর ও কলকাতা পুলিশ শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ দেয়। কিন্তু অভিযোগ, একাধিকবার নোটিশ দিলেও সাড়া দেননি রাজ্যের বিরোধী দলনেতা। পুলিশকে তদন্তে সহযোগিতা করেননি।

বিভিন্ন সময়ে কলকাতা ও কাঁথিতে থাকলেও পুলিশের সমনের সময় শুভেন্দু হাজিরা দিচ্ছেন না বলে অভিযোগ। পুলিশি তদন্তে বিজেপি নেতার অসহযোগিতার কথা উচ্চ আদালতে জানানোর কথা জানাতে বাধ্য হবে বলে শুভেন্দুকে সাফ জানিয়েছিল পুলিশ। সেই মতোই হাইকোর্টে আর্জি জানানো হল।

আরও পড়ুন- শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে কেন ব্রাত্য মুখ্যমন্ত্রী ? প্রতিবাদে মেট্রো অভিযানের ডাক দিলেন মদন মিত্র

 

Related articles

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...