Saturday, May 2, 2026

সারদা কেলেঙ্কারিতে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন শুভেন্দু, পাল্টা দিলেন কুণাল

Date:

Share post:

অবশেষে সারদা কাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সারদা কাণ্ড সারদাকর্তা সুদীপ্ত সেনের মুখে তাঁর নাম নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, ”সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, কোনও আসামি কোনও যদি কিছু নিয়ে অভিযোগ করে, তাহলে সেটা আইনত ধরা হয় না। এই নিয়ে সিবিআইকে আমি চিঠি দিয়েছিলাম। আমার দাবি, কী করে এই বয়ান উনি দিলেন, কে এই বয়ান তাঁকে লিখে দিল, এই বিষয়টি নিয়ে আগে তদন্ত হওয়া প্রয়োজন।”

শুভেন্দুর এমন বক্তব্যের পর তাঁকে পালটা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, “একজন আসামিকে জেরা করা হয় তদন্তে সাহায্যের জন্য। তাই আসামির বক্তব্যই যদি না ধরা হয়, তাহলে তার গ্রেফতারি বিফলে যায়। এটা শুভেন্দুর মাথায় রাখা উচিত।”

আরও পড়ুন- তাপমাত্রা ৩৯° সেন্টিগ্রেড ! বাধ্য হয়ে গাছের নীচে ক্লাস করছে কাটামারি হাই স্কুলের পড়ুয়ারা

প্রসঙ্গত, সারদা মামলা নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি ওই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত সারদাকর্তা সুদীপ্ত সেন বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যেখানে সারদাকর্তা অভিযোগ করেছিলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে শুভেন্দু ও তাঁর ভাই টাকা নিয়েছে।
ওই ঘটনায় পর থেকেই শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ চেয়ে পথে নেমেছিল তৃণমূল। সারদাকর্তার অভিযোগের ভিত্তিতে ওই মামলায় শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। সোমবার ওই মামলার শুনানির সম্ভবনা।

 

 

 

Related articles

ICC Womens T20 WC: ঘোষিত ভারতীয় মহিলা দল, সুযোগ পেলেন কারা? রইল তালিকা

ঘোষিত হল ২০২৬ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের( Women’s T20 World Cup 2026) ভারতীয়(India) দল। শনিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর...

ঘুষের টাকা ইঁদুরের পেটে! সরকারি আধিকারিকে জামিন দিল শীর্ষ আদালত

ঘুষের মামলায় বাজেয়াপ্ত করা টাকা নাকি আর নেই। তদন্তকারীদের দাবি সেই টাকা উদরস্থ করেছে মুষিককুল। এমনই অদ্ভুত ব্যাখ্যা...

২৯ কিমি সাঁতরে পার! পক প্রণালী পেরিয়ে বিশ্বরেকর্ড রাঁচির ঈশাঙ্কের

মাত্র সাত বছর বয়সেই অবিশ্বাস্য কীর্তি রাঁচির (Ranchi) ছোট্ট সাঁতারু ঈশাঙ্ক সিং (Swimmer Ishank Singh)। শ্রীলঙ্কা (Srilanka) থেকে...

অভিষেকের মানবিক উদ্যোগে চোখের আলো ফিরে পেল আলিফা-রায়না!

আট মাসের যমজ জন্মান্ধ শিশুকন্যার দৃষ্টি শক্তি ফিরল। সৌজন্যে সেবাশ্রয়। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করে...