Sunday, June 7, 2026

ইডি দফতরে গেলেন না মলয় ঘটক

Date:

Share post:

ইডির সদর দফতর দিল্লিতে আজ শুক্রবার গেলেন না রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ পেয়েছিলেন। কিন্তু ব্যস্ততাকে কারণ হিসেবে দেখিয়ে সেই হাজিরা দিলেন না তৃণমূল বিধায়ক। এই নিয়ে প্রায় চারবার ডাকা হয়েছে মন্ত্রীকে। কিন্তু এই বারেও তিনি হাজিরা এড়িয়ে গেলেন।যদিও ইডি জানিয়েছিল যে তিনি হাজিরা এড়িয়ে গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাজিরা এড়ানোর বিষয়ে ইডির কী পরবর্তী পদক্ষেপ হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

তিনি মেইল মারফত ইডি দফতরে জানান রাষ্ট্রপতি নির্বাচনকে নিয়ে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন । সেই কারণে দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় । তাই যদি কলকাতায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে তিনি অবশ্যই সেখানে যেতে প্রস্তুত। এদিকে এই মেইল পাঠানো হলেও ইডির তরফ থেকে কোনরকম কনফার্মেশন আসেনি। শুক্রবার পুরুলিয়ার বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকেও ডেকেছিল ইডি।তিনিও হাজিরা এড়িয়েছেন।

 

 

 

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...