Saturday, May 16, 2026

২১শে জুলাই পালিত হবে একাধিক বিজেপি শাসিত রাজ্যেও, শোনানো হবে মমতার ভাষণ

Date:

Share post:

কোভিডের দু’বছর বাদে আবার ধর্মতলায় জমায়েত হবেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ২১শে জুলাইয়ের শহিদ স্মরণে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের মানুষ আসবেন এই জনসমাবেশে নেত্রীর কথা শুনতে।

ইতিমধ্যেই বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেস ছাপ ফেলেছে। নির্বাচনে অংশ নিয়েছে। অন্য দলগুলির ভোট ব্যাঙ্কে থাবা বসিয়েছে। ত্রিপুরা, গোয়া, অসম, মেঘালয়ে দল এখন যথেষ্ট শক্তিশালী। মাত্র কয়েক মাসে ত্রিপুরায় ২৬ শতাংশের বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে বিরোধী দল। অসমে রোজ বাড়ছে সংগঠন। গোয়াতেও তৃণমূল কংগ্রেস এখন ঘরে ঘরে পরিচিত। তাই কলকাতা তথা বাংলার পাশাপাশি এইসব রাজ্যগুলোতেও পালিত হবে শহিদ দিবস। ভিন রাজ্য থেকে তৃণমূল নেতৃত্বরা আসবেন ২১শে জুলাইয়ের সমাবেশে। কিন্তু প্রচুর কর্মী-সমর্থক একসঙ্গে ভিন রাজ্য থেকে এখানে আসা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত হয়েছে এই রাজ্যগুলোতে দলীয় দফতরে মহাসমারোহে ২১শে জুলাই শহিদ দিবস পালিত হবে। বড় স্ক্রিনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ভাষণ শুনবেন কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন- ICSE: আগামিকালই বের হচ্ছে ICSE-র দশমের ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...