Sunday, March 15, 2026

ফের কলকাতায় উঠতি মডেলের রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

Date:

Share post:

ফের কলকাতায় উঠতি মডেলের রহস্যমৃত্যু। বাঁশদ্রোণী এলাকায় বহুতল থেকে উদ্ধার হল তরুণীর ঝুলন্ত নিথর দেহ। ঘটনাকে আত্মহত্যা বলেই  প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যে মৃতার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন:যান্ত্রিক গোলযোগের জের, ফের করাচিতে বিমানের জরুরি অবতরণ

জানা গেছে, মৃতার নাম পূজা সরকার(১৯)।মাস ছয়েক আগে এক বন্ধুর সঙ্গে মিলে ফ্ল্যাটটি ভাড়া নেন তিনি। ওই ফ্ল্যাটে তাঁর বন্ধুদের যাতায়াত ছিল বলে জানা গিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ওই ফ্ল্যাটে একসময় দুই তরুণ এহং দুই তরুণী থাকতেন। গভীর রাতে বাড়ি ফিরতেন পূজা। প্রায়ই ফ্ল্যাটের মধ্যে থেকে বচসা ভেসে আসত। যদিও কী নিয়ে বচসা হত সেবিষয়ে কেউ কিছু বলতে পারেননি।

পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। কলেজে পড়াশুনোর পাশাপাশি মডেলিংয়ের পেশায় যুক্ত ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, তাঁরই বন্ধু পুলিশকে আত্মহত্যার খবর দেন। এরপর পুলিশ এসে সিলিং ফ্যানে গামছা জড়ানো অবস্থায় মৃতার দেহ উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এর আগে গরফায় ‘আমি সিরাজের বেগম’ খ্যাত অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাগেরবাজারের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় আর এক উঠতি মডেল বিদিশার । পাটুলির বাড়ি থেকে অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর অস্বাভাবিক মৃত্যু হয়। কসবায়  আরও এক উঠতি মডেলের মৃত্যুকে ঘিরেও চাঞ্চল্য ছড়ায়।



spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...