Thursday, June 25, 2026

যান্ত্রিক গোলযোগের জের, ফের করাচিতে বিমানের জরুরি অবতরণ

Date:

Share post:

দুই সপ্তাহের মধ্যেই ফের একবার করাচিতে অবতরণ করানো হল ভারতীয় বিমান। রবিবার সকালে ইন্ডিগোর হায়দরাবাদগামী একটি বিমানের যাত্রাপথেই যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট। এরপরই বিমানটিকে তড়িঘড়ি করাচিতে অবতরণ করানো হয়। বিমানটি শারজাহ থেকে আসছিল বলে জানা গেছে। বিমানটিতে ১২৫ জন যাত্রী ছিল। তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছে।

আরও পড়ুন:ফুঁসছে গোদাবরী, বন্যা কবলিত অন্ধ্র-ওড়িশার বিস্তীর্ণ এলাকা

এদিন ইন্ডিগোর একটি বিমান শারজাহ থেকে হায়দরাবাদ যাওয়ার পথে যান্ত্রিক গোলযোগের ঘটনা ঘটে। তারপরই জরুরি অবতরণ করানো হয়।  যাত্রীদের জন্য বিশেষ বিমান পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা। তাদের ওই বিশেষ বিমানে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে।

ঘটনা প্রসঙ্গে বিমান সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘ইন্ডিগোর ফ্লাইট 6E-1406 শারজাহ থেকে হায়দরাবাদ উড়ে যাচ্ছিল। সেটির মুখ করাচির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। পাইলট যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন। এর জেরেই প্রয়োজনীয় পদ্ধতি অনুসরণ করা হয় এবং সতর্কতা হিসেবে বিমানটিকে করাচির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। যাত্রীদের হায়দরাবাদে নিয়ে যাওয়ার জন্য করাচিতে একটি অতিরিক্ত ফ্লাইট পাঠানো হচ্ছে।’

প্রসঙ্গত, গতও ৫ জুলাই দিল্লি থেকে উড়ে যাওয়া দুবাইগামী একটি স্পাইসজেটের বিমান করাচিতে অবতরণ করেছিল। সম্প্রতি বেশ কয়েকটি যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে স্পাইসজেটের বিমানে। যার জেরে ডিজিসিএ-র নোটিসও পায় স্পাইসজেট। তবে সাম্প্রতিককালে ইন্ডিগোর বিমানেও বেশ কয়েকবার যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে। যার জেরে বিপাকে পড়তে হয়েছে যাত্রীদের।



Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...