Tuesday, April 28, 2026

বসছে জিএসটি, আজ থেকে আরও মহার্ঘ্য দুধ, আটা, মুড়ির দাম

Date:

Share post:

আজ থেকে কার্যকর হচ্ছে নয়া জিএসটি হার। জিএসটি কাউন্সিলের আগের বৈঠকে একাধিক পণ্যের উপর থেকে কর ছাড়ের সুবিধা তুলে নেওয়া হয়। তার ফলে ওইসব পণ্যের দাম বৃদ্ধি পেতে চলেছে আজ থেকে। স্বল্প আয় আর বাড়তে থাকা খরচের মাঝে পড়ে রীতিমত হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। গত মাসে জিএসটি কাউন্সিলের ৪৭ তম বৈঠকে একাধিক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর জিএসটি বসানো হয়েছে। আজ থেকে দামী হচ্ছে দই, লস্যি, চাল,মুড়ির মত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে হাসপাতাল, হোটেলের রুমও। স্বভাবতই মাথায় হাত মধ্যবিত্তর।

আরও পড়ুন:সংসদের বাদল অধিবেশনে পেশ হতে পারে একগুচ্ছ নতুন বিল

একনজরে দেখে নেওয়া যাক কী কী জিনিসের দাম বাড়তে চলেছে? জিএসটি-র হার কত হচ্ছে?

প্যাকেটজাত দই, লস্যি, বাটারমিল্ক- ৫ শতাংশ

ব্যাঙ্কের ইস্যু করা চেক বা চেকবুক- ১৮ শতাংশ

এলইডি লাইট-ল্যাম্প ও ফিক্সচার- ১৮ শতাংশ

ছাপার কালি- ১৮ শতাংশ

ব্লেড, ছুরি, পেন্সিল কাটার, চামচ, কাঁটা চামচ, স্কিমার- ১৮ শতাংশ

বৈদ্যুতিক পাম্প, সাবমার্সিবল পাম্প, ডিপ টিউবল টার্বাইন,বাইসাইকেল পাম্প- ১৮ শতাংশ

শস্যদানা ঝাড়াই বাছাই ও পেষাইয়ের মেশিন- ১৮ শতাংশ

দুধ ও দুগ্ধজাত পণ্যের মেশিনারি- ১৮ শতাংশ

ডিম পরিষ্কার ও বাছাইয়ের মেশিন- ১৮ শতাংশ

আঁকার যন্ত্রপাতি- ১৮ শতাংশ

সোলার ওয়াটার হিটার- ১২ শতাংশ

ফিনিশ লেদার- ১২ শতাংশ

মানচিত্র, মানচিত্র বই, দেওয়াল মানচিত্র, টোপোগ্রাফিক্যাল যন্ত্রপাতি, ছাপা গ্লোব- ১২ শতাংশ

দৈনিক ১০০০ টাকা দামের হোটেল রুম- ১২ শতাংশ

ICU ছাড়া দৈনিক ৫০০০ টাকা দামের হাসপাতালের ঘর- ৫ শতাংশ



Related articles

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...