Monday, May 11, 2026

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানে বিজেপি-র বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানেও বিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে নালিশ তৃণমূলের। সোমবার, ভোটদানের জন্য একসঙ্গে বাসে চড়ে বিধানসভায় যান বিজেপি (BJP) বিধায়করা। তাঁদের গলায় ছিল আদিবাসী সম্প্রদায়ের বিশেষ ছিল আদিবাসীদের পোশাক পাঞ্জি, সেটাকেই উত্তরীয় হিসেবে নিয়েছিলেন তাঁরা। কারও পরনেও ছিল পাঞ্জি। নিয়ম অনুযায়ী, ভোটের সময় পোলিং স্টেশনে কোনও প্রতীক নিয়ে ঢোকা যায় না। কিন্তু এই পোশাক এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে বোঝায়, সেই সম্প্রদায়েরই একজন এনডিএ-র (NDA) রাষ্ট্রপতি পদ প্রার্থী। এতে বিধি ভঙ্গে হয়েছে বলে সিইও-কে এ নালিশ জানিয়েছে তৃণমূল (TMC)।

শাসকদলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিধায়কদের হোটেলে বন্দি করে রেখে, এরপর সাজিয়ে বাসে করে স্কুল পড়ুয়াদের মতো ভোট দেওয়াতে নিয়ে এসেছে বিজেপি। কিন্তু তাঁদের পোশাকে যে বিধি ভঙ্গ হয়েছে, সেই অভিযোগ করেন চন্দ্রিমা। একই সঙ্গে বিজেপির রিসর্ট-পলিটিক্সকেও কটাক্ষ করেন তিনি।

 

 

Related articles

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...