Sunday, June 21, 2026

মুখ্যমন্ত্রীর বাড়িতে হাফিজুলই ঢুকেছিল? এই প্রথমবার GAIT প্রযুক্তি ব্যবহার করবে কলকাতা পুলিশ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাইরের কালীঘাটের বাসভবনের নিরাপত্তার বজ্র আটুনি ভেঙে ঢুকে পড়েছিল অভিযুক্ত হাফিজুল মোল্লা। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ আগেই এসেছে বিশেষ তদন্তকারী দলের হাতে। কালীঘাট কাণ্ডে ঘটনার আরও গভীরে পৌঁছতে এবার GAIT প্যাটার্ন প্রযুক্তির সাহায্য নিতে চলেছ SIT. হাফিজুল মোল্লা বলে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, সে ব্যক্তি সত্যিই হাফিজুল কিনা তা খতিয়ে দেখতেই এই GAIT প্যাটার্ন পদ্ধতি অবলম্বন করছে কলকাতা পুলিশ। এই প্রথম কলকাতা পুলিশের তরফে এমন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে।

GAIT পদ্ধতিতে ফরেন্সিক বিশেষজ্ঞ এবং সায়েন্টিফিক উইংয়ের বিশেষজ্ঞরা সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া সন্দেহজনক ব্যক্তির সঙ্গে হাফিজুলের হাঁটাচলার ধরন, প্রতিটি স্টেপ ফ্রেম বাই ফ্রেম মিলিয়ে দেখবেন।

এদিকে, তদন্তকারীরা হাফিজুলকে জেরা করে জানতে পেরেছেন মুখ্যমন্ত্রীর বাসভবন চত্বরে ঢোকার আগে কমপক্ষে ৭ থেকে ৮ বার রেইকি করেছিল সে। তথ্য সংগ্রহ করেছিল মুখ্যমন্ত্রীর পাড়া থেকেও। এলাকার বাচ্চাদের চকোলেট খাইয়ে তথ্য সংগ্রহ করে হাফিজুল। যার প্রমাণ মিলেছে সিসিটিভি ফুটেজেও। ১১টি সিম কার্ড ছিল হাফিজুলের। সেই সিম কার্ডগুলি ব্যবহার করে বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, মুম্বই, গুজরাতে ফোন করত সে।

ফলে হাফিজুল যে একজন পাক্কা ক্রিমিনাল সে ব্যাপারে কোনও সন্দেহ নেই তদন্তকারীদের। তার সঙ্গে রাজস্থান যোগও মিলেছে। রাজস্থান পুলিশও হাফিজুলকে খুঁজতে আসে কলকাতায়।

 

 

 

Related articles

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...