Monday, May 11, 2026

পুঞ্চে হঠাৎ গ্রেনেড বিস্ফোরণ, মৃত দুই সেনা অফিসার

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে দুর্ঘটনাবশত: একটি গ্রেনেড বিস্ফোরণ হয়। ঘটনায় সেনাবাহিনীর এক ক্যাপ্টেন এবং এক জুনিয়র কমিশনড অফিসারের মৃত্যু হয়েছে। রবিবার রাতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর মেনধার সেক্টরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরেই দ্রুত আহতদের হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বাড়িতে হাফিজুলই ঢুকেছিল? এই প্রথমবার GAIT প্রযুক্তি ব্যবহার করবে কলকাতা পুলিশ

রবিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হামলায় সিআরপিএফের এক আধিকারিকের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, রবিবার দুপুর ২টো১৫ মিনিটি নাগাদ হামলা হয়। পুলওয়ামায় গাঙ্গু ক্রসিং এলাকায় একটি চেক পয়েন্টে জঙ্গিরা গুলি চালায়। ওই চেক পয়েন্টটির দায়িত্বের জম্মু ও কাশ্মীরের পুলিশ ও সিআরপিএফের জওয়ানরা ছিলেন।

জঙ্গি হামলার ফলে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সহকারী সাব ইন্সপেক্টর বিনোদ কুমার গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসাধীন অবস্থায় সিআরপিএফের ওই আধিকারিকের মৃত্যু হয়েছে।

 

 

Related articles

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...