Sunday, May 17, 2026

আদিবাসী হয়েও নিজের ধর্ম হিন্দু লেখেন দ্রৌপদী মুর্মু! গান গেয়ে খোঁচা বীরবাহা-জোৎস্নার

Date:

Share post:

“আদিবাসী সম্প্রদায়ের হয়েও নিজের ধর্ম হিন্দু লেখেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। আমরা হিন্দু নই, আমরা সারি ধর্ম মানি।“ কেন এই দ্বিচারিতা? প্রশ্ন তুলে এনডিএ-র (NDA) আদিবাসী পদ প্রার্থীকে মোক্ষম খোঁচা তৃণমূল (TMC) বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার (Birbaha Hasda)। তাঁর সুরে সুর মেলান আরেক আদিবাসী প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিও (Jyotsna Mandi)। ভোটের লাইনে দাঁড়িয়েই সাঁওতালি ভাষায় গান ধরেন দুজনে। যাঁর অর্থ নিজের ধর্ম, ভাষা যদি ভুলে যাও তাহলে, নিজেরও অস্তিত্বই ভুলে যাবে।

আরও পড়ুনঃ কাঁথি শ্মশান দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী

বীরবাহার মতে, যাঁরা জন প্রতিনিধি তাঁদের এই বিষয়টি নিয়ে আরও সজাগ থাকতে কবে। সেখানে দ্রৌপদী নিজের ধর্মের বদলে হিন্দু ধর্ম লেখেন। এনডিএ-র (NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী নিজেকে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি বলে মনে করেন না বলে অভিযোগ বন দফতরের প্রতিমন্ত্রীর। দ্রৌপদী সারি-সোরেন ধর্ম মানলে তাঁরা তাঁর পাশে থাকবেন বলে বার্তা দিয়েছেন জ্যোৎস্না মান্ডিও।

 

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...