Friday, June 26, 2026

ডায়মন্ড হারবার ছাড়িয়ে সর্বজনীন ‘এক ডাকে অভিষেক’, একমাসে ১.৫ লক্ষ ফোন কল

Date:

Share post:

চালু হয়েছিল শুধু ডায়মন্ড হারবারের(Diamond Hurbar) জন্য। তবে শুরুতেই নজির গড়ল ‘এক ডাকে অভিষেক’ (Ek Dake Abhishek) কর্মসূচি। মাত্র ১ মাসে ‘এক ডাকে অভিষেক’ ৭৮৮৭৭৭৮৮৭৭ এই নম্বরে এল দেড় লক্ষ ফোনকল। শুধু তাই নয়, ডায়মন্ড হারবার ছাড়িয়ে গোটা রাজ্য থেকে সমস্যা, অভাব, অভিযোগ নিয়ে মানুষ ফোন করেছেন এই নম্বরে। একমাসে নথিবদ্ধ হয়েছে ৫০ হাজার অভিযোগ। এক ডাকে অভিষেকের সাফল্যের রিপোর্ট এদিন প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)।

টুইট করে এদিন ‘এক ডাকে অভিষেক’-এর রিপোর্ট প্রকাশ করেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে, এই কর্মসূচি এখন আর শুধু ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ নেই বরং তা গোটা রাজ্যে সর্বজনীন রূপ নিয়েছে। টুইট করে অভিষেক জানিয়েছেন, “মানুষের সমর্থনে সফলভাবে আজ ১ মাস সম্পন্ন করল এক ডাকে অভিষেক। এই একমাসে ১.৫ লক্ষ ফোন কলের পাশাপাশি ৫০ হাজার অভিযোগ জমা পড়েছে এই নম্বরের মাধ্যমে। তার মধ্যে ১১ হাজার ডায়মন্ড হারবারের। আর বাকি ৩৯ হাজার সারা বাংলার।” একইসঙ্গে তিনি লেখেন, “মানব সেবাই ঈশ্বর সেবা”।

উল্লেখ্য, গত ১৮ জুন সাংসদ হিসেবে আটবছর পূর্ণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইদিন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে অভিষেক নিজের রিপোর্ড কার্ড পেশ করেছিলেন জনগণের উদ্দেশে। একইসঙ্গে অভাব অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি নম্বর দিয়ে মানুষকে আবেদন জানিয়েছিলেন, যা বলার সাংসদকে বলুন। স্থানীয় কোনও নেতার বিরুদ্ধেও কেউ যদি অভিযোগ জানান তাহলে তা নিশ্চিন্তে জানাতে পারেন। কারণ তাঁর নাম পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। অভিষেকের অভিনব এই জনসংযোগ রীতিমতো সাড়া ফেলে দেয়। এরপর সম্প্রতি ধূপগুড়ির জনসভায় এই নম্বর ডায়মন্ড হারবারের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের মানুষের জন্যও দিয়ে দেন অভিষেক। তবে একমাসের রিপোর্টেই প্রকাশ্যে এল ‘এক ডাকে অভিষেক’ এখন শুধু কয়েকটি জায়গার জন্য সীমাবদ্ধ নেই, তা এখন গোটা রাজ্যের জন্য।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...