Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের কারণ জানাতে কেন্দ্রকে দুমাস সময় হাইকোর্টের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাটের কারণ জানাতে কেন্দ্রীয় সরকারকে আরও দু’মাস সময় দিল কলকাতা হাই কোর্ট। সোমবার এই নির্দেশ দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে মুখবন্ধ খামে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্ট দিতে কেন কেন্দ্র দেরি করছে, সে নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী। ২০১৬ সালের বিমানবিভ্রাটের ঘটনাতেও নিম্ন আদালতে এখনও কেন্দ্র রিপোর্ট দেয়নি বলেও উল্লেখ করা হয়।
আইনজীবী বিপ্লব রায়চৌধুরী হাই কোর্টে মুখ্যমন্ত্রীর বিমানবিভ্রাট নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁর আবেদন ছিল, এই বিষয়টি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ তদন্ত করলেও পৃথক ভাবে এই ঘটনার তদন্ত হওয়া উচিত। তাঁর বক্তব্য, এই ঘটনা নতুন নয়। ২০১৬ সালেও মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট হয়েছিল।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...