Saturday, June 20, 2026

২১ জুলাইয়েই কেন সভা করতে হবে? আদালতের প্রশ্নে মুখ পুড়ল বিজেপির !

Date:

Share post:

প্রতি বছরই ২১ জুলাই শাসকদল তৃণমূল জনসভা করে শহিদ দিবস পালন করে। নন্দীগ্রামের শহিদদের স্মরণে বরাবর এই দিন পালন করে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, এ বছর ওই দিনই উলুবেড়িয়ায় সভা ডেকেছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নন্দীগ্রামের বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রাজ্য সেই সভার অনুমতি দেয় নি। বিজেপি এই বিষয়ে কলকাতা হাই কোর্টে মামলা করে ।মঙ্গলবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে শুনানিতে আদালতের প্রশ্ন,২১ জুলাইয়েই কেন সভা করতে হবে? উলুবেড়িয়ার সভার তারিখ প্রসঙ্গে হাই কোর্ট জানতে চেয়েছে, ওই দিনের কোনও বিশেষ গুরুত্ব আছে কি? বরং আদালতের যুক্তি, এটা তো রবীন্দ্রজয়ন্তী নয় যে, ওই দিনই করতে হবে! ২২ বা ২৩ জুলাই করলে কী অসুবিধা হবে?

হাইকোর্টের এই প্রশ্নের কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি বিজেপির আইনজীবী। তিনি জানিয়েছেন, কেন ওই দিনই সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, তা তাঁকে জেনে বলতে হবে। আদালত তাঁকে দুপুর ৩টে ২০ মিনিটে কারণ জানানোর নির্দেশ দিয়েছে। ফের ওই সময়ে মামলাটির শুনানি হবে।

 

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...