Sunday, June 28, 2026

গাড়ি চালাতে চালাতে ঘুম! রুখতে দুর্দান্ত উদ্যোগ পূর্ব বর্ধমান জেলা পুলিশের

Date:

Share post:

গাড়ি চালাতে চালাতে ঘুম। অত্যন্ত মারাত্মক একটি প্রবণতা। কিন্তু অনেক কারণেই সেটা চালকদের মধ্যে এই সমস্যা দেখা দেয়। যার পরিণতি হয় মারাত্মক-প্রাণঘাতী। এবার এই সমস্যা রুখতে নয়া উদ্যোগ নিল পূর্ব বর্ধমান (East Bardhwan) জেলা পুলিশ (Police)। গাড়িতে বসানো হচ্ছে নয়া ডিভাইস।

ডিভাইসটির নাম ‘নোভাস অ্যাওয়্যার’। আগে এই ধরণের ডিভাইস শুধু সেনাবাহিনী ব্যবহার করত। এবার ব্যবহার করবে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পথ দুর্ঘটনাতে লাগাম টানতেই এই উদ্যোগ বলে জানিয়েছে জেলা পুলিশ। দেশের মধ্যে এই প্রথম পূর্ব বর্ধমান জেলার গাড়িতে বসছে ‘নোভাস অ্যাওয়্যার’। পরীক্ষামূলক ভাবে জেলার ২ টি পুলিশ গাড়িতে এই ডিভাইস লাগান হবে।

কী ভাবে কাজ করবে ‘নোভাস অ্যাওয়্যার’?
গাড়ির যেখানে থেকে চালকের চোখের পাতা দেখা যায় এমন জায়গায় লাগানো থাকবে ডিভাইস। যাতে চোখ বন্ধ হলেই সেই ভিডিও উঠবে। সঙ্গে সঙ্গে বার্তা যাবে সার্ভারে। ফোন করে চালককে সতর্ক করা হবে। ওই ডিভাইসে জিপিএস থাকার ফলে গাড়ি কোথায় আছে তাও পুলিশ জানতে পারবে।

জেলা পুলিশ সুপারকে এই ডিভাইসের পরামর্শ দিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সিংহরায়। জেলা পুলিশ সুপার কমনাশিস সেন জানান, পরীক্ষার পরে, ১২ টি প্রিজন ভ্যান ও ১৭৮ টি চারচাকা গাড়িতে ‘নোভাস অ্যাওয়্যার’ লাগানো হবে প্রাথমিক পর্যায়। প্রতিটি গাড়িতে এই ডিভাইস লাগাতে খরচ হবে প্রায় ৫০ হাজার টাকা।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...