Tuesday, May 5, 2026

ATK Mohunbagan: সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে বাগানের নতুন বিদেশি দিমিত্রিয়াস

Date:

Share post:

দলবদলে একের পর এক চমক দিচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। আসন্ন মরশুমে ছয় নম্বর বিদেশি হিসাসে সই করানো হয়েছে অস্ট্রেলিয়ার (Australia) বিশ্বকাপার দিমিত্রিয়াস পারট্রোটাসকে (Dimitrios Petratos)। আর নতুন দলে যোগ দিয়ে উচ্ছসিত বাগানের এই  বিদেশি। সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে এই অজি স্ট্রাইকার। এক ভিডিও বার্তায় এমনটাই জানালেন দিমিত্রিয়াস।

 

এক ভিডিও বার্তায় বাগানের অজি স্ট্রাইকার বলেন,” এটিকে মোহনবাগানে যোগ দিতে পেরে আমি খুব খুশি। সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামার জন্য অপেক্ষা করছি। ভারতে নিজের সেরাটা দিতে চাই। যে প্রতিযোগিতা গুলিতে দল খেলবে, তার সবগুলিতেই আমরা সফল হব বলে আশা করছি। খুব তাড়াতাড়ি সবার সঙ্গে দেখা হবে। মুখিয়ে রয়েছি।”

দিমিত্রিয়াস একজন স্ট্রাইকার বাদেও একজন ভালো অ‍্যাটাকিং মিডিও। রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে থাকলেও খেলার সুযোগ হয়নি তাঁর। তবে দেশের হয়ে তিনি এখনও পর্যন্ত তিনটি প্রীতি ম্যাচ খেলেছেন। ২০১৩-১৪ মরশুমে অস্ট্রেলিয়ার লিগে চ্যাম্পিয়ন ব্রিসবেন রোয়ার্সের ফুটবলার ছিলেন দিমিত্রিয়াস। এই ক্লাবের হয়েই সবচেয়ে বেশি ৯৪টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২০-২১ মরশুমে সৌদি আরবের আল ওয়েহদা এফসি-তে খেলেন দিমিত্রিয়াস। গত মরশুমে এ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের হয়ে খেলেছেন তিনি।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

“যৌন হেনস্থার শিকার নিজেও”! ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্য়ে আনলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat )। কয়েক বছর আগেই কুস্তি...

‘পরিবর্তনের ফল’, শ্যামপুকুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার ভিডিও পোস্ট করে মন্তব্য শশীর

ভোটের ফল (Election Result) প্রকাশিত হওয়ার পরই উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুরে (Shyampukur) অশান্তির ছবি।...

বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার বেলেঘাটায়। মৃত যুবকের...

নবান্ন নয়, মহাকরণ থেকেই প্রশাসন চালাতে চায় বিজেপি!

বাংলায় দুই তৃতীয়াংশ ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২৫ বৈশাখ মুখ্যমন্ত্রী ও...