Saturday, May 16, 2026

কর্তব্যরত পুলিশকর্মীকে পিষে দিল পিকআপ ভ্যান, পলাতক অভিযুক্ত

Date:

Share post:

পাথর পাচার রুখতে গিয়ে মঙ্গলবারই মাফিয়াদের রোষের বলি হয়েছেন হরিয়ানার ডিএসপি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রাণ হারালেন ঝাড়খণ্ডের কর্মরত এক মহিলা পুলিশ। নৃশংসভাবে ওই সাব ইন্সপেক্টরকে পিষে দিল একটি পিকআপ ভ্যান।মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে রাঁচীর টুপুদানা এলাকায়।

আরও পড়ুন:নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মৃত ১, নিখোঁজ শিশু

গোপন সূত্রের গরু পাচারের খবর পেয়ে মঙ্গলবার রাতে সন্ধ্যা টোপনো নামের ওই সাব-ইন্সপেক্টর টুপুদানা এলাকায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময়ই একটি পিকআপ ভ্যানকে দাঁড় করাতে গেলে চালক গাড়িটিকে না থামিয়ে সোজা ধাক্কা মারেন সাব-ইনস্পেক্টরকে। গাড়ির চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় সন্ধ্যার।

পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে ছুটে আসা পিকআপ ভ্যানটিকে দাঁড় করাতে যেতেই সাব-ইনস্পেক্টরকে ধাক্কা মেরে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়। রাঁচী পুলিশের এসএসপি কুশল কুমার বলেন, “সন্ধ্যা টুপুদানা ফাঁড়ির দায়িত্বে ছিলেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে গাড়িটিকেও।”

প্রসঙ্গত, হরিয়ানার নুহ জেলার পাঁচগাঁও এলাকায় অবৈধভাবে পাথার খাদান চলছিল। এমন অভিযোগ পেয়ে ডিএসপি সুরিন্দর সিং বিষ্ণোই বিশাল বাহিনী নিয়ে অভিযান চালান। পুলিশের গাড়ি দেখে খাদান চত্বর থেকে চম্পট দিতে শুরু করে পাচারকারীরা। সেই সময়ই একটি পাথরবোঝাই ডাম্পার সুরিন্দরকে পিষে দেয়। ইতিমধ্যেই ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও অধরা মূল অভিযুক্ত।



 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...