Friday, June 26, 2026

Corona update: ফের বাড়ল করোনার দাপট, গত একদিনে সংক্রমণ ছাড়াল ২০ হাজারের গণ্ডি

Date:

Share post:

ফের বাড়ছে আতঙ্ক, করোনা (corona) সংক্রমণ ছাড়াল ২০ হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু (death) হয়েছে ৪০ জনের।গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৫। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৮২৫ জনের।

আশঙ্কা বাড়িয়ে দেশে দৈনিক করোনা সংক্রমণ ফের পেরোল কুড়ি হাজারের গণ্ডি। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২০,৫৫৭ জন। দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৩৮ লক্ষ ৩ হাজার ৬১৯ জন। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের পর করোনা পরবর্তী শারীরিক জটিলতা নজরে আসে। দ্বিতীয় ঢেউয়ের সময় যা অনেকটাই বেড়ে যায়। তবে করোনার তৃতীয় ঢেউ এর সময়ে করোনা পরবর্তী এই জটিলতা তেমন দেখা যায়নি। কিন্তু চতুর্থ ঢেউয়ের সময় ফের একই সমস্যা। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৬৫৪। অন্যদিকে ২০০ কোটি ছাড়াল দেশব্যাপী ভ্যাকসিনের ডোজ দেওয়ার সংখ্যা। তাতেও নিয়ন্ত্রণে আসছে না করোনা। মাস্ক আর স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে বলেই বিভিন্ন রাজ্যের কর্তাদের নির্দেশ দেওয়া হচ্ছে।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...