Saturday, June 27, 2026

কমনওয়েলথ গেমসে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে, বিক্রি সব টিকিট

Date:

Share post:

২৮ জুলাই থেকে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস (CWG)। ইতিমধ্যেই এই টুর্নামেন্ট নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তরতর করে। বিশেষ করে এই প্রতিযোগিতায় এবার সবার নজর ক্রিকেটে। কারণ চলতি কমনওয়েলথ গেমস থেকেই শুরু হচ্ছে মহিলা ক্রিকেট (Womens Cricket)। আর এই ইভেন্টের সব থেকে বড় ম্যাচ হতে চলেছে আগামী ৩১ জুলাই এজবাস্টনে, যেখানে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। আর ম‍্যাচকে ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। এদিন এমনটাই জানালেন বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড । তিনি বলেন, এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসের ১২ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। তার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের প্রায় সব টিকিট।

 

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড বলেন,” ক্রিকেটের তিন-চারটি ম্যাচের প্রায় সব টিকিট শেষ। সেমিফাইনাল, ফাইনাল ছাড়া ভারত-পাক ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আমি নিজেও ক্রিকেটের বড় ভক্ত। ভারত এবং পাকিস্তান এক গ্রুপে থাকায় আরও আগ্রহ তুঙ্গে। ভারতের ছেলেদের দল দারুণ ক্রিকেট খেলে যাওয়ায় উৎসাহ আরও বেড়েছে। কয়েক দিনের মধ্যে অবিক্রিত অল্প টিকিটও বিক্রি হয়ে যাবে।”

ইতিমধ্যেই কমনওয়েলথ গেমস ২০২২ এর জন্য ১২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে, এবং এর বেশিরভাগই ক্রিকেট ইভেন্টের জন্য।

আরও পড়ুন:ATK Mohunbagan: সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে বাগানের নতুন বিদেশি দিমিত্রিয়াস

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...