Friday, June 26, 2026

ভুটানের সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে দু-দুটো গ্রাম তৈরি করে ফেলেছে চিন!

Date:

Share post:

ভুটানের ভিতরেই পাশাপাশি দুটো প্রকাণ্ড গ্রাম গড়ে তুলেছে চিন। আর এখানে ১৬৬টি বিল্ডিং তৈরি হয়েছে। গোটা এলাকাটি চওড়া উন্নত রাস্তা দিয়ে সংযুক্ত। সম্প্রতি প্রকাশিত এক উপগ্রহ চিত্রে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আর যেখানে এই গ্রাম গড়ে উঠেছে সেখান থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত ডোকলাম, যে এলাকা কেন্দ্র করে ২০১৭ সালে ভারত আর চিনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, চিনের রোড কনস্ট্রাকশনে বাধা দিতে ভারতীয় সেনা যখন ব্যস্ত ছিল, তখনই অন্য দিকে নির্মাণ কাজ শুরু করে দেয় লাল ফৌজ।

আরও পড়ুন- কর্তব্যরত পুলিশকর্মীকে পিষে দিল পিকআপ ভ্যান, পলাতক অভিযুক্ত
ভুটানের ডোকলাম মালভূমিতে ২০১৭ সালে দীর্ঘদিন মুখোমুখি দাঁড়িয়েছিল ভারত ও চিনের সেনা। ভুটানের এলাকায় চিনের নয়া নির্মাণকার্যের চিত্র থেকে ভারতীয় বিশেষজ্ঞদের আশঙ্কা, ফের ডোকলামের ঝাম্পেরি শৈলশিরায় পৌঁছনোর চেষ্টা করছে চিনা সেনা। ওই শৈলশিরা থেকে সরাসরি ভারতের ‘শিলিগুড়ি করিডর’-এর উপরে নজর রাখা যায়। ওই করিডরের মাধ্যমে উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রয়েছে বাকি দেশের।
উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, ডোকলামের ৯ কিলোমিটার পূর্বে আমো চু নদীর তীরে একটি গ্রাম তৈরি করেছে চিনা সেনা। সেখানে প্রতি বাড়িতেই গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অর্থাৎ ওই গ্রামে পুরোপুরি বসবাস শুরু করেছেন চিনারা। সে দেশের সেনার তৈরি এই গ্রামের নাম পাংডা। ওই অঞ্চলে আরও দু’টি গ্রাম ও একটি সব ঋতুতে যাতায়াত করার যোগ্য সড়কও ধরা পড়েছে উপগ্রহ চিত্রে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...