Friday, June 26, 2026

কোনও গাড়ি চালকের লাইসেন্স জমা রাখতে পারবে না পুলিশ, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রাস্তায় বেরিয়ে পুলিশি জোরজুলুমের শিকার হয়েছেন বহু গাড়ি চালক। দু চাকা থেকে চার চাকা অভিজ্ঞতা সবার একই। ফলে পরিবহণে পুলিশি ধরপাকড় নিয়ে অভিযোগ বিস্তর। মূলত সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগের তীর। ইদানিং তাদের বিরুদ্ধে অভিযোগ বেশি আসছিল। এই পরিস্থিতিতে একটি মামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, যাই হোক না কেন চালকের লাইসেন্স জমা রাখতে পারবে না পুলিশ।
সুমন রায় নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা করেছিলেন। তিনি হাইকোর্টে আবেদন করে বলেন, আইন ভাঙলে পুলিশ জরিমানা করতে পারে। কিন্তু আদৌ কি ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারে?

আরও পড়ুন- কমনওয়েলথ গেমসে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে, বিক্রি সব টিকিট

বুধবার সেই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি অজয় কুমার চক্রবর্তী মন্তব্য করেন, ড্রাইভিং লাইসেন্স হল একজন চালকের পরিচয় পত্র। পুলিশের কোনও এক্তিয়ার নেই তা বাজেয়াপ্ত করার। তাঁর স্পষ্ট নির্দেশ, দুই চাকা, চার চাকা, দশ চাকা বা ষোলো চাকা কোনও গাড়ির ক্ষেত্রেই চালকের লাইসেন্স কাড়তে পারবে না পুলিশ।

পরিবহণের সঙ্গে যুক্ত অধিকাংশ চালকেরই বক্তব্য, তারা বিভিন্ন মালিকের অধীনে বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি চালান। সেই গাড়ির কাগজপত্রে কোনও ভুল থাকলে, সেক্ষেত্রে পুলিশ জরিমানা করতেই পারে। মামলাও করতে পারে। কিন্তু চালকের লাইসেন্স নিয়ে নিলে তিনি পরের দিন অন্য গাড়ি ভাড়াতে চালাবেন কী করে? আদালতের নির্দেশ দ্রুত কার্যকর করতে হবে বলেও জানিয়েছেন বিচারপতি।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...