Friday, June 26, 2026

বিশ্বের ধনীদের তালিকায় চতুর্থ আদানি, সম্পত্তি দান করে গরিব গেটস

Date:

Share post:

বিশ্বের ধনীদের তালিকায় এবার চতুর্থ স্থানে এলেন ভারতীয় শিল্পপতি(Indian Industrialist) গৌতম আদানি(Goutam Adani)। ফোবর্সের(Foborce) তালিকায় বিশ্বের ধনীদের(World reachest) যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে প্রথম তিন ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক, বার্নর্ড আরনল্ট এবং জেফ বেজস। এর ঠিক পরেই চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন ১১৫.৩ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক গৌতম আদানি। তবে এই তালিকায় এবার অনেকখানি নিচে নেমে এসেছেন একদা শীর্ষে থাকা বিল গেটস।

ফোবর্সের তালিকা অনুযায়ী, এবার বিশ্বের সর্বোচ্চ ধনীদের তালিকায় পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন বিল গেটস। তবে তাঁর এই পিছিয়ে পড়ার কারণ দানধ্যান। ব্যবসার লাভের অর্থে দান করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ান গেটস। সেই রীতি মেনেই গত সপ্তাহেই মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা ২০ বিলিয়ন মার্কিন ডলার স্বেচ্ছাসেবী সংস্থায় দান করেছেন। এরপর সম্পত্তির নিরিখে ফোর্বসের তালিকায় পঞ্চম স্থানে নেমে এসেছেন তিনি। মাইক্রোসফটের (Microsoft) প্রতিষ্ঠাতার বর্তমান সম্পত্তির পরিমাণ ১০২ বিলিয়ন মার্কিন ডলার। তবে তাৎপর্যপূর্ণভাবে ফোবর্সের তালিকায় চতুর্থস্থানে উঠে এসেছেন গৌতম আদানি। রিপোর্ট বলছে, ২০২১-২০২২ সালের মধ্যে আদানি গোষ্ঠীর কর্ণধারের সম্পত্তি বেড়েছে অনেকটাই। প্রায় ৯০ বিলিয়ন ডলার। সম্পত্তির নিরিখে তিনি পিছনে ফেলেছেন ওয়ারেন বাফেট, মুকেশ আম্বানিদেরও। এই তালিকায় ১০ নম্বরে জায়গা হয়েছে মুকেশ আম্বানির। তাঁর সম্পত্তির পরিমাণ ৮৮.৪ বিলিয়ন মার্কিন ডলার।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...