Saturday, May 16, 2026

 কাউন্টডাউন শুরু,  কে হবেন রাইসিনা হিলসের বাসিন্দা ?

Date:

Share post:

একুশে জুলাই একদিকে যখন তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণে ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হতে চলেছে, তখন কাউন্টডাউন শুরু হয়ে গেল রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election Result) ফল ঘোষণার। আজ সকাল এগারোটা থেক ভোট গণনা শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। রামনাথ কোভিন্দের পর পরবর্তী পাঁচ বছরের জন্য় কে হতে চলেছেন রাইসিনা হিলসের (Raisina Hills) বাসিন্দা, এনডিএ (NDA) জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) নাকি বিরোধীদের মনোনীত প্রার্থী যশবন্ত সিনহা (Yasbant Sinha), জানা যাবে বিকেল চারটে নাগাদ। কে হতে চলেছেন দেশের ১৫ তম রাষ্ট্রপতি? সেই নিয়ে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন- রাইসিনার নতুন অতিথি কে? আজ ভাগ্য নির্ধারণ

গত জুন মাস থেকেই দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার তোড়জোড় শুরু হয়েছিল। ১৬ জুন রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৮ জুলাই, দেশের সংসদ ও সমস্ত রাজ্যের বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছ সংসদে। সংসদ ভবনের ৬৩ নম্বর কক্ষকে গণনা কেন্দ্র বানানো হয়েছে। ওই কক্ষ ও তার আশপাশের অংশকে সাইলেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। ১৮ জুলাই ভোটগ্রহণ শেষের পরই সমস্ত রাজ্যের বিধানসভাগুলি থেকে ব্যালট বক্স কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সংসদ ভবনে আনা হয়েছে। মনে করা হচ্ছে আজ বিকেল ৪টে নাগাদ ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফল ঘোষণা করা হবে।এবার রাষ্ট্রপতি নির্বাচনে ৯৯ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৪ হাজার ৭৯৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৯.১৮ শতাংশ ভোটার। ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০ শতাংশ ভোট পড়েছে।

 

 

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...