Thursday, June 25, 2026

রাইসিনার নতুন অতিথি কে? আজ ভাগ্য নির্ধারণ

Date:

Share post:

আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে। গোটা দেশের নজর দিল্লির দিকে। দেশের ১৫তম রাষ্ট্রপতি কে হবেন। এনডিএ-র দ্রৌপদী মুর্মু ও বিরোধী শিবিরের যশবন্ত সিন্‌হার মধ্যে লড়াইয়ের ফল কী হতে চলেছে, তা অনেকাংশেই স্পষ্ট। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হবে ভোটগণনা। বিকেলের মধ্যে ভারতের পরবর্তী রাষ্ট্রপতির নাম জানা যাবে বলে আশা করা হচ্ছে।বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে ২৫ জুলাই শপথ নেবেন নয়া রাষ্ট্রপতি।

আরও পড়ুন:Gujarat: মোদির রাজ্যে পুলিশকর্মীকে পিষে দিল ট্রাক, আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন

সংসদ ভবনের ৭৩ নম্বর কক্ষের বাইরে মিডিয়া স্ট্যান্ড তৈরি করা হয়েছে। রাজ্যসভার মহাসচিব পিসি মোদী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা তত্ত্বাবধান করবেন। সকাল ১১টা থেকে শুরু হবে ভোট গণনা। বিধায়কদের ব্যালট পেপার আগে সাজানো হবে এবং তারপর সাংসদদের। যে ব্যালটে প্রথমে দ্রৌপদী মুর্মুর নাম রয়েছে তা তাঁর ট্রেতে রাখা হবে এবং যশবন্ত সিন্‌হার নামের ব্যালট তাঁর ট্রেতে। বাছাই শেষে ভোট গণনা শুরু হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৪ হাজার ৭৯৬ জন ভোটারের মধ্যে ৯৯. ১৮ শতাংশ ভোটারই নিজেদের মতদান করেছেন। ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০ শতাংশ ভোট পড়েছে।  এনডিএ-র মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু নাকি বিরোধী দলের যৌথ মনোনীত প্রার্থী যশবন্ত সিন্‌হা, কে নতুন রাষ্ট্রপতি হবেন, তার ভোটের ফলাফল ঘোষণা করা হবে।  দেশের ১৫তম রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই সরগরম দেশ।

সব ঠিক থাকলে আজ রাষ্ট্রপতি নির্বাচনের অনায়াসে জিততে চলেছেন দ্রৌপদী। আর তা হলে, তিনি হবেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি জনজাতি সমাজের প্রতিনিধি। সম্ভবত ফল প্রত্যাশিত জেনেই আজ থেকেই দ্রৌপদীর দিল্লির অস্থায়ী বাসভবন ৪, উমাশঙ্কর দীক্ষিত মার্গের বাংলোয় উৎসব।



 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...