Tuesday, June 2, 2026

দিদির হাতে হাত রেখে পাহাড়কে এগিয়ে নিয়ে যাব: একুশের মঞ্চে বার্তা অনীতের

Date:

Share post:

“অনেক ভুল বুঝিয়েছিল ওরা। ছিল অনেক মিথ্যা প্রতিশ্রুতি। তবে সেসব পেরিয়ে পাহাড় এখন হাসছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত হয়েছে ‘গোর্খা টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশান'(GTA)। যতদিন রাজনীতিতে থাকব দিদির সঙ্গে পাহাড়কে এগিয়ে নিয়ে যাব।” বৃহস্পতিবার ২১ জুলাইয়ের(21July) মঞ্চ থেকে এমনটাই বার্তা দিলেন সদ্য নির্বাচিত জিটিএ চেয়ারম্যান অনীত থাপা(Anit Thapa)।

এদিন ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত হয়ে অনীত থাপা বলেন, “২০১৭ সাল থেকে আমি দিদির পথের পথিক। পাহাড় যখনই অশান্ত অবস্থায় ছিল তখন উন্নয়নের পথ ধরে আমি লড়াই করেছি ৫ বছর ধরে। আর আজ দিদির আশীর্বাদে জিটিএ নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজ আপনাদের সামনে।” তিনি আর বলেন ১৯৮৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ বছর পাহাড় অশান্ত ছিল। আমি গর্বের সঙ্গে বলতে পারি আজ পাহাড় উন্নয়নের রাজনিতির পথে হাঁটছে। এবং আগামি দিনে দিদির আশীর্বাদে পাহাড়কে এগিয়ে নিয়ে যাব। এবং যতদিন আমি রাজনীতিতে থাকব দিদি হাতে হাত রেখে লড়াই চালিয়ে যাব।”


Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...