Tuesday, June 23, 2026

মোদির একমাত্র বিকল্প মমতা, শহিদদের চিরকাল মনে রাখেন তৃণমূল নেত্রী: সৌগত রায়

Date:

Share post:

শহিদদের, তাঁদের পরিবারকে ভোলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে এই মন্তব্য তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায়ের (Sougata Ray)। তিনি ১৯৯৩-এর কথা স্মরণ করে বলেন, সেই দিন নিরস্ত্র ছেলেরদের উপর গুলি চালানো হয়। পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, সেদিন যাঁরা শহিদ হন তাঁদের ভোলেননি তৃণমূল সুপ্রিমো। ভোলেননি তাঁদের পরিবারকে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা বাংলার উন্নয়নে প্রচুর প্রকল্প চালু করেন। আর সেদিন যে সিপিআইএম ঔদ্ধত্য দেখিয়ে ছিল, তাঁরা আজ বিধানসভায় শূন্য়। আর যে বিজেপি এই বিধানসভা ভোটের আগে বাংলায় ২০০ আসন পাবে বলেছিল, তারা ১০০-ও পেরোতে পারেনি। সৌগত রায়ের কথায়, আগামী পঞ্চায়েত, লোকসভা ও বিধানসভাতেও তৃণমূল জিতবে।

আরও পড়ুন- একুশের সমাবেশে পা মেলালেন গোপাল ভাঁড় থেকে চার্লি চ্যাপলিন

তৃণমূল সাংসদ বলেন, সারা দেশে নরেন্দ্র মোদির একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সৌগত বলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে তৃণমূলকে ছড়িয়ে দিচ্ছেন। মমতার আদর্শ সারা দেশে ছড়িয়ে পড়বে।

সৌগত রায় জানান, ১৯৯৩-এর ২১ জুলাই ধর্মতলার এই জায়গাই শহিদের রক্তে লাল হয়েছিল, সেই কারণেই প্রতিবছরই এই জায়গাতেই সভা হয়। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের ফলে বাংলা উন্নতির শিখরে পৌঁছছে। আর এরকম দিনেও শহিদের ভোলেননি তৃণমূল সুপ্রিমো।

 

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...