Monday, April 27, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বাংলার মানুষ: সুব্রত বক্সি

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বাংলার মানুষ।   এ রাজ্যে বামপন্থী সরকারের আমলে গণতান্ত্রিক ভাবে মানুষের রায় সঠিক ভাবে ভোটের বাক্সে প্রতিফলিত হচ্ছে না। এটা প্রথম বুঝতে পেরেছিলেন তৎকালীন যুব কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলা জুড়ে তিনি আওয়াজ তুলেছিলেন ‘নো ভোটার আই কার্ড, নো ভোট’। সেই দাবিতে ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ডাকে সেদিন ছাত্র-যুব সহ বাংলার হাজার হাজার মানুষ পথে নেমে এসেছিলেন।

আরও পড়ুনঃ মমতা ‘আয়রন লেডি’র মতো লড়াই করছেন, জয় নিশ্চিত : শত্রুঘ্ন সিনহা

সেই লড়াই প্রবল প্রতিপক্ষ বামপন্থী সরকারের মনেও ভয় ধরিয়ে দিয়েছিল। তাঁরা উপলব্ধি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলার কোটি কোটি মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাইছে। সেই ভয় থেকেই একুশে জুলাই সিপিএম নেতাদের নির্দেশে নিরস্ত্র মানুষের ওপর নির্মম ভাবে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে সেদিন আমরা আমাদের ১৩ জন প্রিয় সহকর্মীকে হারিয়েছিলাম। তারপর থেকে আমরা প্রতি বছর শহিদ তর্পণ করছি।

সেই শহিদ তর্পণ এবার ২৯ বছরে পা দিল। আমরা বলি ‘শহিদের রক্ত হবে নাকো ব্যর্থ’। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লড়াই ব্যর্থ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে ভারত সরকার ও নির্বাচন কমিশন ১৯৯৪ সাল থেকে গোটা দেশে সচিত্র পরিচয়পত্র ধাপে ধাপে চালু করতে বাধ্য হয়। এখনও পর্যন্ত গোটা দেশের প্রায় ৯০ কোটি মানুষ সচিত্র পরিচয়পত্র পেয়েছেন। এ সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়েরই সাফল্য।

 

 

Related articles

প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

ভোট-বাংলার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার শিলিগুড়িতে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। রাজনীতির লড়াই নয়, বরং এক পারিবারিক বিবাদকে...

মিতালি বাগের উপর হামলা বিজেপিরই: পুলিশের রিপোর্টে স্পষ্ট, গ্রেফতার ৩

হুগলির গোঘাটে আরামবাগের সাংসদ মিতালি বাগের উপর যে হামলা হয়েছিল, তা বিজেপির গুণ্ডারাই চালিয়েছিল, এমনটাই রিপোর্টে জানাল আরামবাগ...

হালিশহরে গুলি চালালো ৬ দুষ্কৃতী: গুলিবিদ্ধ তৃণমূলকর্মী ভর্তি হাসপাতালে

দ্বিতীয় দফার নির্বাচনের আগে কোনওভাবেই রাজ্যে অশান্তি ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদের উপর হামলার পরে এবার গুলি...

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...