Saturday, May 23, 2026

India Team: ম‍্যাঞ্চেস্টার থেকে ধাওয়ানদের ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে বোর্ডের খরচা সাড়ে তিন কোটি টাকা : সূত্র

Date:

Share post:

আগামীকাল শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (India Team)। তার জন‍্য ইতিমধ্যেই ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে সিরিজ শেষ করে ইংল‍্যান্ড থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আর এই যাতায়াতেই নাকি বিসিসিআইয়ের (BCCI) খরচ হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে বোর্ডের এক সূত্র। বিসিসিআই প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ করে একটি চার্টার্ড বিমান বুক করে দলকে ম্যাঞ্চেস্টার থেকে পোর্ট অফ স্পেনে পাঠিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার জন্য সাধারণ বিমানে সকলের টিকিট পাওয়া যাচ্ছিল না। সেই কারণে চার্টার্ড বিমানের ব্যবস্থা করে বোর্ড।

এই বিসিসিআইয়ের সেই সূত্র বলেন,” ম্যাঞ্চেস্টার থেকে পোর্ট অব স্পেনে যেতে খরচ হয়েছে সাড়ে তিন কোটি টাকা। করোনার জন্য যে চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে, এমনটা নয়। আসলে সাধারণ বিমানের টিকিটই পাওয়া যায়নি। ১৬ জন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, কোচ রাহুল দ্রাবিড় ওয়েস্ট ইন্ডিজ গিয়েছেন। ক্রিকেটারদের স্ত্রীরাও গিয়েছেন।”

শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হবে এক দিনের সিরিজ। তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ সিরিজও খেলবে ভারত। সেই সিরিজে ফিরবেন অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন:Annu Rani: ফের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে অন্নু রানি

 

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...