Sunday, May 17, 2026

Maldah: ভাল্লুক নিয়ে খেলা দেখাতে গিয়ে বনদফতরের হাতে ধৃত তিন

Date:

Share post:

গ্রামের মধ্যে ভাল্লুক (Bear)  নিয়ে খেলা দেখাতে এসে বিপাকে তিন যুবক। বনসংরক্ষণ আইন (Forest Conservation Act) ভঙ্গ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে তাঁদের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের (Maldah)গাজোল থানার মাতুল এলাকায় ।

এদিন গোপন সূত্রে খবর পেয়ে বনদফতরের কর্তারা গাজোল থানার মাতুল এলাকার গ্রামে অভিযান চালান। সেখানেই হাতে নাতে ভাল্লুক সহ তিনজনকে ধরে ফেলেন বনকর্মীরা। ধৃতদের নাম প্রাণবল্লভ সরকার, তার বাড়ি মালদহের গাজোল এলাকায়। বাকি দুজনের নাম লাল মোহাম্মদ কালান্দার , বাড়ি বীরভূমে এবং পাপ্পু কালান্দার, তার বাড়ি বিহারে। এই ঘটনায় অভিযানকারী বনদফতরের কর্তারা পূর্ণবয়স্ক একটি ভাল্লুককে উদ্ধার করে খাঁচা বন্দি অবস্থায় নিজেদের হেফাজতে নিয়েছেন।  শারীরিক পরীক্ষার পর ওই ভাল্লুকটিকে শিলিগুড়ি বেঙ্গল সাফারি ফরেস্টে (Siliguri Bengal Safari Forest) পাঠান হবে। এই বিষয়ে মালদা রেঞ্জের ফরেস্ট অফিসার সুজিত কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, একটি পূর্ণবয়স্ক ভাল্লুক উদ্ধার হয়েছে । এই ভাল্লুককে নিয়েই ধৃতরা বিভিন্ন জায়গায় খেলা দেখিয়ে বেড়াতেন। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে । পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হবে।


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...