Saturday, May 16, 2026

Skin Care: রোদে পুড়ে সান ট্যান এর সমস্যা, হাতের কাছেই সঠিক সমাধান

Date:

Share post:

সঠিকভাবে ত্বকের যত্ন না নিলে আদতে সমস্যায় পড়তে হবে আপনাকে। বাজার থেকে রাসায়নিক উপকরণ না কিনে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নিন। প্রকৃতিতে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, সারাক্ষণ রোদের তেজ অনুভূত হয় সকলের। আর উপযুক্ত ব্যবস্থা না নিলে সান ট্যান (Sun tan) এর সমস্যা হতে বাধ্য। শুধু মেয়েদের নয়, ছেলেদেরও এই সমস্যা দেখা যায়।

একনজরে দেখে নেওয়া যাক, বিশেষ ঘরোয়া পদ্ধতিতে তৈরি প্যাক কীভাবে ত্বকের জেল্লা ফিরিয়ে আনবে।

প্রথমেই বলতে হয় অ্যালোভেরার (Alovera) কথা। এই গাছ খুব উপকারী। অনেকে বাড়িতেই রাখেন এই গাছ। এই অ্যালোভেরা গাছের পাতা কেটে তার ভিতর থেকে যে জেলটি রয়েছে তা বের করে নিতে হবে। তারপর তা মুখে লাগিয়ে নিন। স্কিন ট্যান দূর করতে এই পাতার রস ভীষণ কার্যকরী।

এবার বলি পরবর্তী পদ্ধতির কথা। বাড়িতে নিশ্চয়ই টমেটো (Tomato) আছে? তাহলে নিজের ত্বকের যত্ন নিতে এই সবজিকে কাজে লাগান।টমেটো চটকে নিয়ে তা মুখে লাগাতে হবে। অন্তত ১৫ মিনিট রাখার পর জলে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২ বার এই প্যাক লাগালে নিজের চোখেই পরিবর্তন দেখতে পাবেন।

ত্বকের জন্য বেসন খুব কার্যকরী। দু চামচ বেসনের সঙ্গে যোগ করতে হবে লেবু, এক চামচ অলিভ অয়েল। এরপর মিশ্রণটি ১৫ মিনিট মুখে লাগিয়ে, বা শরীরের যে অংশে ট্যানিং রয়েছে সেখানে লাগিয়ে নিতে হবে। তারপর তা ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২ বার অন্তত এই প্যাক ব্যবহার করলে মিলবে ফল।

আপনি এই বিষয়ে মধুর (Honey) কার্যকারিতা জানলে অবাক হবেন। লেবু আর মধু মিশিয়ে যদি মুখে বা ত্বকে লাগিয়ে রাখতে পারেন তাহলেই মিলবে উজ্জ্বল ত্বক। ১৫ মিনিট এটি লাগিয়ে রাখলেই দেখতে পাবেন আপনার ত্বক আগের থেকে কতটা উজ্জ্বল হয়েছে।


Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...