Monday, May 4, 2026

করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট, রয়েছে মৃদু উপসর্গ

Date:

Share post:

করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃদু উপসর্গ রয়েছে তাঁর। আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি।

আরও পড়ুন:দেশের ১৫ তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা মোদি-মমতার, শুভেচ্ছাবার্তা যশবন্ত সিনহারও

হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্ট কোভিড টিকার দু’টি ডোজই নিয়েছেন তিনি। দু’বার বুস্টার ডোজও নিয়েছেন। মৃদু উপসর্গ রয়েছে।সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের নির্দেশিকা মেনে হোয়াইট হাউসে নিভৃতবাসে থাকবেন তিনি। সেখান থেকেই সমস্ত সরকারি কাজ করবেন।’

মার্কিন প্রেসিডেন্টের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাইডেন ভিডিওবার্তায় জানান, আজ সকালে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে উদ্বেগের কিছু নেই। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। জো বাইডেন করোনা আক্রান্ত হলেও তাঁর স্ত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছে। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত হননি।




 

Related articles

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে