বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mama)। ভার্চুয়াল বৈঠকে সবটাই বলে দেওয়া হয়েছিল। তবুও শেষ মুহূর্তে আরও একবার ঝালিয়ে নেওয়া।
Sponsored

রবিবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টের নিয়ে আলাদা করে বৈঠক করেন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, বৈশ্বানর চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় সহ অন্যান্যরাও ছিলেন যাঁরা এই কেন্দ্রের সঙ্গে যুক্ত। শনিবার ভার্চুয়াল বৈঠকে নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাজেশন এবং যে নির্দেশিকা দিয়েছেন কাউন্টিং এজেন্টের জন্য, মূলত আরও একবার সেগুলিই নেত্রী সকলকে বলেছেন। এবং একটা কথা বারবার বলেছেন, মাথা ঠান্ডা রেখে কাউন্টিং টেবিলে বসতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে হবে। আমরাই জিতছি। বিজেপি আসছে না। টিভিতে যাই দেখানো হোক না কেন যে যাই বলুক না কেন কোনও কিছুতে প্রভাবিত হওয়ার কোনও প্রয়োজন নেই। যেভাবে কাউন্টিং এজেন্টদের বিভিন্ন টেকনিক্যাল নির্দেশিকা দেওয়া হয়েছে তারা যেন সেই অনুযায়ী কাজ করে। ভোর পাঁচটার মধ্যে সকলে পৌঁছে যাবেন। সবকিছু মিলিয়ে দেখে নেবেন এবং যতক্ষণ না পর্যন্ত নেত্রী প্রেস কনফারেন্স করে বলছে ততক্ষণ পর্যন্ত টেবিল ছাড়া যাবে না। কাউন্টিং এজেন্টরাও নেত্রীকে কথা দিয়েছেন তারা দাঁতের দাঁত চেপে লড়াই করবেন শেষ মুহূর্ত পর্যন্ত এবং জয় নিশ্চিত আসবে।
আরও পড়ুন- গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের
_
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
6h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
8h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
8h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
9h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
10h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
11h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
12h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
13h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
14h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
14h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
18h ago
