ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম বিধানসভার সংযোগস্থলে সুভাষ নগর বাস স্ট্যান্ড সংলগ্ন একটি আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল রাশি রাশি ভিভিপ্যাট স্লিপ। গণতন্ত্রের প্রহরী হিসেবে পরিচিত নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতাকে এই ঘটনা এক লহমায় খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। যে নথির গোপনীয়তা রক্ষার দায়বদ্ধতা কমিশনের ওপর বর্তায়, তা রাস্তার ধারের ডাস্টবিনে অবহেলায় পড়ে থাকতে দেখে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে খবর, উদ্ধার হওয়া কয়েকশো ভিভিপ্যাট স্লিপের মধ্যে সিংহভাগই তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত। রহস্যজনকভাবে উদ্ধার হওয়া সেই স্তূপের মধ্যে বিজেপি প্রার্থীর কোনও স্লিপ চোখে পড়েনি বললেই চলে। এই অদ্ভুত বৈষম্যই ষড়যন্ত্রের তত্ত্বকে আরও উসকে দিয়েছে। নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের স্লিপ বেছে বেছে আবর্জনায় ফেলে রাখা হল কেন, তা নিয়ে ইতিমধ্যেই কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতা ও পক্ষপাতের অভিযোগে সোচ্চার হয়েছে শাসক ও বিরোধী উভয় শিবিরই। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা কেবল প্রশাসনিক গাফিলতি নয়, বরং নির্বাচনী স্বচ্ছতাকে নর্দমায় ছুড়ে ফেলার এক সুপরিকল্পিত প্রয়াস।
কমিশন যেখানে বুথ থেকে স্ট্রংরুম পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তার দাবি করে, সেখানে কীভাবে এই সংবেদনশীল নথি প্রকাশ্য রাস্তায় এল, তার কোনও সদুত্তর এখনও আধিকারিকদের তরফে মেলেনি। বাম ও তৃণমূল নেতৃত্বের দাবি, নির্দিষ্ট একটি শক্তিকে সুবিধা পাইয়ে দিতেই কি তবে এই কারসাজি? নির্বাচন প্রক্রিয়ার মতো একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়ে এমন নক্কারজনক ঘটনা সাধারণ মানুষের গণতান্ত্রিক আস্থার মূলে কুঠারাঘাত করেছে। কমিশনের এই চরম উদাসীনতাকে ঘিরে এখন উত্তাল গোটা রাজ্য। এখন দেখার, কমিশন দায়সারা সাফাই দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়, নাকি এর নেপথ্যে থাকা আসল কুশীলবদের খুঁজে বের করতে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করে।
আরও পড়ুন- বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর
_
_
Sponsored

_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
2h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
7h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
15h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
16h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
17h ago
More from রাজ্য
View All →
কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
18h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
19h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
20h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
21h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
22h ago
