Thursday, May 14, 2026

পার্থর পাশাপাশি পরেশ-মানিক-এসপি সিনহা-চন্দন মন্ডল সহ ১৩ জনের বাড়িতে একযোগে ইডির তল্লাশি

Date:

Share post:

সিবিআইয়ের পর এবার টেট দুর্নীতি মামলায় চন্দনের বাড়িতে হানা দিল ইডি। সূত্রের খবর, এদিন সকাল ৯টা নাগাদ বাগদায় চন্দন মন্ডলের বাড়িতে ইডির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আসে। তবে তালা বন্ধ থাকায় প্রথমে বাড়ির মধ্যে প্রবেশ করিতে পারেননি ইডি-র আধিকারিকেরা (ED officials waited outside the house)। প্রায় সাড়ে তিন ঘণ্টা কেটে যাওয়ার পর বাড়ির দুই মহিলা সদস্য এসে তালা খুলে দেন ৷ এরপরই ভেতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা ৷
এদিকে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় চন্দনকে শুক্রবার সশরীরে হাইকোর্টে হাজির হতে বলেন। নির্দেশ মেনে বিকালে হাইকোর্টে হাজিরাও দেন চন্দন। প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের “সৎ রঞ্জন” কাহিনী প্রকাশ্যে আশায় হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হয়। পরে জানা যায়, কাহিনীর রঞ্জন হলেন বাগদার মামা ভাগ্নের চন্দন মণ্ডল।
শুক্রবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও যান ইডি আধিকারিকরা।একই সঙ্গে ১৩ টি জায়গায় তল্লাশি তালানো হয়।এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার বাড়িতেও তল্লাশি চালায় ইডি। এরই পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় , প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, অলোক সরকার , শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি চালান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর পাহারাতেই চলে এই তল্লাশি।ইডির এই অতি তৎপরতাকে বিজেপির ‘প্রতিহিংসার রাজনীতি’ বলে উল্লেখ করেছেন শাসকদলের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ২১ জুলাই কেন্দ্রের সমালোচনা করায় প্রতিহিংসাপরায়ন হয়ে শুক্রবার সকাল থেকেই ইডি তৎপর হয়ে উঠেছে।

 

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...