Saturday, February 28, 2026

ইডি-র তল্লাশিতে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির(ED) দিনভর তল্লাশির পর উদ্ধার হল ২০ কোটি টাকা। শুক্রবার অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ অর্থ।

এদিন সকাল থেকে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) সহ ১৩ জনের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দিনের শেষে ইডি সূত্রের খবর, রাজ্যের মন্ত্রীর পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটির বাড়িতে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ টাকা, ২০টি মোবাইল ফোন, সোনা ও বৈদেশিক মুদ্রাও। কোথা থেকে কিভাবে এত পরিমান টাকা অর্পিতার বাড়িতে এলো তা জানার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতেও। কারণ অর্পিতার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও পার্থ চট্টোপাধ্যায় ওই মহিলার ঘনিষ্ট কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। একইসঙ্গে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিষয়ে অর্পিতার কোনও যোগ রয়েছে কিনা সে বিষয়েও ইডির তরফে কোনও কিছু স্পষ্ট করে কিছু জানা যায়নি। ফলে কে এই অর্পিতা? এবং দুর্নীতির সঙ্গে তাঁর যোগসূত্র কি? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

শুক্রবার রাত ৮টা ১০ নাগাদ ইডির টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়। টুইটে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’ এর সঙ্গে প্রচুর পরিমাণে নগদ টাকার ছবি পোস্ট করা হয়েছে ইডির টুইটার হ্যান্ডেল থেকে।

প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি-সহ ১৩টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। তল্লাশি অভিযান চালানো হচ্ছে, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়ি, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিং, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য, পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচী বাড়িতে।


spot_img

Related articles

হাইকোর্টের সুপারিশে মান্যতা, কলকাতার নতুন শেরিফ চিত্রপরিচালক গৌতম ঘোষ

কলকাতার নতুন শেরিফ হিসেবে মনোনীত হলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। নবান্ন সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের সুপারিশ এবং...

বিরল রোগ রুখতে অস্ত্র ‘জেনেটিক কাউন্সেলিং’: নজিরবিহীন সাফল্য কলকাতা পুরসভার

বিরল জিনের অসুখ রুখতে নজিরবিহীন সাফল্যের পথে কলকাতা পুরসভা। শহরের সরকারি স্বাস্থ্য কাঠামোর হাত ধরে বংশগত মারণ রোগ...

সীমান্ত সুরক্ষায় ১০৫ একর জমি, মন্ত্রিসভার কমিটির প্রথম বৈঠকেই ছাড়পত্র

আন্তর্জাতিক সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও আঁটসাঁট করতে বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-কে কাঁটাতারের...

‘তফসিলি সংলাপ’: সোমে নজরুল মঞ্চে নয়া কর্মসূচির সূচনা অভিষেকের 

মণীশ কীর্তনিয়া বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বড়সড় রাজনৈতিক কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার, ২ মার্চ নজরুল...