Friday, June 19, 2026

India Team: দল জিতলেও, স্বস্তিতে নেই ভারত অধিনায়ক শিখর ধাওয়ান

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ জিতেও স্বস্তিতে নেই ভারত (India) অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। শুক্রবারই ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে ৩ রানে জয় পেয়েছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩০৮ রান করে ভারতীয় দল। আর তারপরও যেভাবে সেই রান তারা করে ক‍্যারিবিয়ানরা, তাতে খুশি নন ভারত অধিনায়ক। জয়ের পরই দলের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন ধাওয়ান। বললেন, দলের খেলায় আরও উন্নতি করতে হবে।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ধাওয়ান বলেন,” আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবিনি ওয়েস্ট ইন্ডিজ এতটা কাছে চলে আসবে। চিন্তায় পড়ে গেলেও কখনওই হাল ছেডিনি আমরা। পরিকল্পনা অনুযায়ী খেলেছি। ফাইন লেগের ফিল্ডারকে বাউন্ডারিতে পাঠিয়ে দিয়েছিলাম। তাই রান কিছুটা চেপেছে। ওখানে বেশ কয়েকটা বল গিয়েছিল। ফিল্ডার ৩০ গজের ভিতরে থাকলে দু’-তিনটে চার হয়ে যেতে পারত। কিন্তু সেগুলো হয়নি। ওখানেই খেলাটা আমাদের দিকে ঘুরে যায়।”

দল জিতলেও দলের খেলায় উন্নতি করা প্রয়োজন আছে বলে মনে করেন ধাওয়ান। এই নিয়ে তিনি বলেন,”প্রতিটা দিন ভাল যায় না। তবে আমাদের আরও ভাল খেলতে হবে। এভাবে প্রতি ম্যাচে চাপ নেওয়া যাবে না। আমাদের উন্নতি করতে হবে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...